আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

লন্ডনে যাত্রীকে ধর্ষণের পর সেলফি, উবারচালকের জেল

লন্ডনে যাত্রীকে ধর্ষণের পর সেলফি, উবারচালকের জেল

যাত্রীকে ধর্ষণের দায়ে যুক্তরাজ্যে একজন উবার চালককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মুহাম্মদ খুররাম দুররানি নামের ওই ব্যক্তি তার ২৭ বছর বয়সী যাত্রীকে তার গাড়ির পেছনে সিটে ধর্ষণ করেন এবং সেলফি তোলেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিবরণীতে জানা যায়, ৩৮ বছর বয়সী দুররানি ২০১৬ সালের ২৩ জুলাই রাতে ওই নারীকে তার গন্তব্যে পৌঁছে দেয়।

বিচারক ডেভিড টমলিনসন বলেন, ওই চালক তার যাত্রীর ঘুমন্ত ছবি তোলার পর ‘আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে’। তারা গন্তব্যস্থলে পৌঁছালে ওই নারী যখন তার বাড়ির সমুখ দরজার কাছে যায়, তখন দুররানি তাকে পেছনে থেকে ধরে গাড়িতে নিয়ে যায়। সেখানে ওই নারীকে নির্যাতন ও ধর্ষণ করে দুররানি। তার কৃতকর্মের পর ওই নারীর সঙ্গে একটি সেলফিও তোলেন দুররানি।

বিচারক টমলিনসন বলেন, এটা বলা অবাক করা ব্যাপার বা অতিরঞ্জিত হবে না যে আপনি ওই নারীর জীবন ধ্বংস করে দিয়েছেন। ওই রাতে আপনি যে ক্ষতি করেছেন তা অপরিমেয়।

রায়ের সময় বিচারক টমলিনসন আরও বলেন, আমার এতে কোনো সন্দেহ নেই যে, দুররানি এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন, তার শিকার ‘প্রায় অবশের মতো মাতাল’ ছিল।

দক্ষিণ লন্ডনের স্ট্রেটহ্যামের বাসিন্দা দুররানিকে গেলো এপ্রিলে যৌন নিপীড়ন ও ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়। আদালত ওই দুই অপরাধে দুররানিকে যথাক্রমে ৮ বছর ও ১২ বছর কারাদণ্ড দেন। তবে দুররানির সাজা ১২ বছরই হবে। যেহেতু দুটো অপরাধেরই কারাদণ্ড একইসঙ্গে চলবে।

এছাড়া সেক্স অফেন্ডার্স রেজিস্টারে আজীবনের জন্য দুররানির নাম লিপিবদ্ধ করা হবে। একইসঙ্গে পরিস্থিতি বিবেচনায় নিয়ন্ত্রণ আদেশ ও সেক্সুয়াল হার্ম প্রোটেকশন অর্ডার দিতে পারবেন আদালত।

উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানায়, তারা লন্ডনে উবারের লাইসেন্স নবায়ন করবে না। এর কারণ হিসেবে উবার চালকদের অপরাধের রেকর্ড ও অন্যান্য বিষয়ে প্রতিষ্ঠানটির মনোভাবকেই দায়ী করেন কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/এলএলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত