আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রতিবাদ, ভাঙচুর-লুণ্ঠন, লস এঞ্জেলেসে গ্রেফতার ২১০০

প্রতিবাদ, ভাঙচুর-লুণ্ঠন, লস এঞ্জেলেসে গ্রেফতার ২১০০

সংগৃহীত ছবি


মিনেসোটার মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লোয়েডের মৃত্যুর প্রতিবাদে সপ্তাহধরে যুক্তরাষ্ট্রে চলছে আন্দোলন। কোথাও কোথাও আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়।  এ পর্যন্ত প্রতিবাদ ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনায় লস এঞ্জেলেসে অন্তত ২১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।


অধিকাংশ গ্রেফতারের ঘটনা ঘটেছে লস এঞ্জেলেস শহরে। পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র রোজারিও সার্ভেন্টেস জানান, শুধুমাত্র রোববারেই গ্রেফতার হন ৭০০ জন। এর আগের দুদিনে গ্রেফতার করা হয় ৯৩১ জনকে।

কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন অপরাধে যুক্ত থাকায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে রয়েছে লুণ্ঠন, পুলিশের ওপর চড়াও হওয়া, ভাঙচুর, কারফিউ আইন না মানা। এমনকি হত্যাচেষ্টায়ও গ্রেফতার হয়েছেন অন্তত একজন।

শনিবার ও রোববার দুদিনই শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয়।  ফেয়ারফ্যাক্স ডিস্ট্রিক্ট, লং বিচ ও সান্তা মনিকায় সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। দোকানে লুটপাট ও আগুন দেওয়া হয়। সিটিগুলোর নেতারা এসব ঘটনায় দুঃখপ্রকাশ করেন। দোকান মালিকদের অশ্রুসিক্ত দেখা যায়।

নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় লস এঞ্জেলেস পুলিশ চিফ মিশেল মুর ব্যবসায়ীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, মেলরোজ এভিনিউতে অন্তত ৮৮টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২ হাজার ন্যাশনাল গার্ড সেনা মঙ্গলবার শহরের নিরাপত্তায় মোতায়েন করা হবে।

রোববার লস এঞ্জেলেস কাউন্টি সন্ধ্যা ৬টা থেকে সবাইকে ঘরে অবস্থান করতে নির্দেশ দেয়। কাউন্টিজুড়ে কারফিউ কার্যকর হওয়ার আগে দু ঘণ্টা সময় দেওয়া হয় বাসিন্দাদের।

কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলুয়েনেভা আশঙ্কা জানিয়ে বলেছেন, করোনার এই সময়ে লুটপাট ও বিশৃঙ্খলা মহামারির আশঙ্কা আরও বাড়িয়ে দেবে।

এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত