আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হাঁটুগেড়ে আন্দোলনে সমর্থন জানালেন লস এঞ্জেলেস মেয়র

হাঁটুগেড়ে আন্দোলনে সমর্থন জানালেন লস এঞ্জেলেস মেয়র

সংগৃহীত ছবি

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার বিচার ও কালোদের অধিকার আদায়ে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি। এ সময় মেয়র হাঁটুগেড়ে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের দাবির প্রতি সমর্থন জানান। 


পুলিশ হেডকোয়ার্টার্স এর সামনে জড়ো হয় আন্দোলনরত মানুষ। আগের রাতে কারফিউ পুনরায় বহাল রাখা সত্ত্বেও ছোট ছোট দলে বিভক্ত হয়ে সিটি হলের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মেয়র গ্যারসেটি এমন কিছু জনতার সামনে বক্তব্য রাখেন। হাঁটুগেড়ে নিজের অবস্থান ব্যক্ত করেন।

এসময় সবাই দাবি করছিলেন পুলিশের বাজেট থেকে অর্থ কর্তন করতে হবে। মেয়র বলতে থাকেন, আমি আপনাদের শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি পুলিশ সম্পর্কে আপনারা কী বলতে চাচ্ছেন।

পরবর্তীতে শতশত মানুষ মেয়রের বাড়ির সামনে জড়ো হয়। গ্যারসেটি বলেন, আমি গর্বিত যে সবাই শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত জানাচ্ছে। তাদের বক্তব্য আমরা পরিষ্কারভাবে জানতে পারছি।

শহরের অন্যত্র পুলিশ ও ন্যাশনাল গার্ড সেনারা মিছিলগুলোর ওপর কড়া নজর রাখে। সন্ধ্যা ৬টার দিকে কারফিউ বলবৎ হলে গ্রেফতার হয় ডজন-খানেক প্রতিবাদকারী। এর আগের দিন লস এঞ্জেলেসে কয়েক শ মানুষকে গ্রেফতার  করা হয়েছিল। 

লস এঞ্জেলেস পুলিশপ্রধান মাইকেল মুর জানান, আন্দোলন শুরু হওয়ার পর থেকে কারফিউ লঙ্ঘন, চুরি, লুণ্ঠন, হত্যাচেষ্টা বিভিন্ন অভিযোগে ২৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে প্রতিবাদকারীদের নিয়ে উসকানিমূলক মন্তব্য করায় অনেকেই খেপেছেন মুরের ওপর। ওভারসাইট প্যানেল এক ভার্চুয়াল মিটিং এ মতামত দিয়েছে তার পদত্যাগ করা উচিত। যদিও মুর পরবর্তীতে তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে জানিয়েছেন, লুন্ঠন আর হত্যা এক নয়। তিনি ভুল বলেছিলেন। 


এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত