আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বর্ণবাদ দূরীকরণে সহায়তা দিচ্ছে ব্যাংক অব আমেরিকা

বর্ণবাদ দূরীকরণে সহায়তা দিচ্ছে ব্যাংক অব আমেরিকা

এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসের বেড়ে যাওয়া আর্থিক মন্দা ও বর্ণবাদী বৈষম্য দূরীকরণে ১০০ কোটি ডলার অনুদান দিচ্ছে ব্যাংক অব আমেরিকা। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়, আগামী চার বছরে বিভিন্ন গোষ্ঠীগত কার্যক্রম ও ক্ষুদ্র ব্যবসা উদ্যোগে এ অর্থ ব্যয় করা হবে। 


বিএসির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ময়নিহান এক প্রেস রিলিজে জানান, বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে আগে থেকেই বর্তমান অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য আরো বেড়েছে। এরই মধ্যে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে দেখা দিয়েছে তীব্র বিক্ষোভ। এ পরিস্থিতিতে বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকার অর্থেই জরুরি ভিত্তিতে কিছু করা প্রয়োজন। এক্ষেত্রে আমাদের সবাইকেই আরো বেশি কিছু করার জন্য এগিয়ে আসতে হবে।

বিএসি জানিয়েছে, এই ১০০ কোটি ডলার অশ্বেতাঙ্গ সম্প্রদায়ের মধ্যে টিকা প্রদান কর্মস‚চির মতো স্বাস্থ্যসেবার সম্প্রসারণ ও তাদের ক্ষুদ্র ব্যবসায় সহায়তায় ব্যবহার করা হবে। একই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে থাকাদের মধ্য থেকে ব্যাংকের নতুন কর্মী নিয়োগেরও উদ্যোগ নেয়া হবে। এক্ষেত্রে আগামী চার বছরে প্রতি বছর ব্যয় করা হবে ২৫ কোটি ডলার। 

এলএ বাংলা টাইমস/এমবি 

শেয়ার করুন

পাঠকের মতামত