আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গৃহহীনদের সহায়তায় ৮০০ মিলিয়ন ডলারের পরিকল্পনা

গৃহহীনদের সহায়তায় ৮০০ মিলিয়ন ডলারের পরিকল্পনা

এলএ বাংলা টাইমস



প্রাণঘাতী করোনাভাইরস মহামারিতে লস এঞ্জেলেস কাউন্টির অসহায় গৃহহীন মানুষদের জন্য ৮০০ মিলিয়ন ডলারের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিন বছরের প্রস্তাবিত প্রকল্পে গৃহায়ন, ভাড়া ভর্তুকি ও নতুন বাসা করে দেবার মাধ্যমে স্থায়ীভাবে ১৫ হাজার বৃদ্ধ মানুষকে সহযোগিতা করতে এই পরিকল্পনা। 


এই পরিকল্পনার মাধ্যমে সরকারি গেভেন নিউসাম’স প্রজেক্ট রোমকির মাধ্যমে বিভিন্ন হোটেল ও মোটেলে কাউন্টির যে চার হাজার মানুষকে রাখা হয়েছিলো তাদের পুনর্গঠিত করা হবে। পাশাপাশি বাকি যে এগারো হাজার মানুষকে হোটেলে রাখা সম্ভব হয়নি তাদেরকেও এই পরিকল্পনার মাধ্যমে বাসা করে দেওয়া হবে।  

লস এঞ্জেলেস হোমলেস সার্ভিস অথোরিটির এক্সিকিউটিভ ডিরেক্টার হাইডি মার্স্টেন বলেন, ‘এই ভালনারেবল মানুষদের জন্য জন্য একটা টেঁকসই সমাধান প্রয়োজন। আমরা ১৫ হাজারের মতো মানুষকে নতুন বাসা দেবার লক্ষ্যমাত্রা স্থির করেছি।কারণ ধারণা করা হচ্ছে পঁয়ষট্টি বা তার অধিক বয়সী মানুষের সংখ্যা এটাই হবে যারা গৃহহীন হয়ে পড়েছেন। তাদের স্বাস্থ্য অবস্থা ভালো নয়।ব্যবস্থা না নিলে তারা করোনায় মারা যেতে পারেন। এর সাথে জীবন বাঁচানোর প্রশ্ন জড়িত। এত বড় সংখ্যা দেখে আমরা পিছু হটছি না। আমরা জানি কীভাবে তাদের বাসা দিতে হবে। সিটি, কাউন্টি,স্টেট ও ফেডারেল গভার্মেন্ট থেকে ফান্ডিং প্রয়োজন।’  

হোমলেস সার্ভিস অথোরিটি বলছে, ভাড়া ভর্তুকি দিয়ে জুন থেকেই প্রায় সবাইকে গৃহায়নের আওতায় নিয়ে আসা হবে। আগামী দু বছরের মধ্যে বাসাগুলোকে স্থায়ী করা হবে।   

তবে এই পরিকল্পনার অর্থায়ন কীভাবে হবে তা এখনও নিশ্চিত নয়। হোমলেস সার্ভিস অথোরিটির প্রতিবেদনে একাধিক সোর্সের কথা বলা হয়েছে। যেখানে ফেডারেল ও স্টেট করোনাভাইরাস রিলিফের ওপর  অতিমাত্রায় নির্ভর করা হয়েছে। 

এই পরিকল্পনা বাস্তবায়ন করতে নতুন করে ৬০০ মিলিয়ন ডলার লাগবে।তবে ২০০ ডলার বর্তমান হোমলেস সার্ভিস প্রোগ্রামে রয়েছে। .
লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার শিলা কু বলেন, এর জন্য আমি আমার কলিগদের সাথে কাজ করে যাবো। কিন্তু কাউন্টির একার পক্ষে হাজার হাজার বৃদ্ধকে গৃহায়নের আওতায় আনা সম্ভব না। তাদের জন্য গৃহ নিশ্চিত করতে, সিটি, স্টেট ও ফেডারেল গভার্মেন্টের সহযোগিতা প্রয়োজন। .

শেয়ার করুন

পাঠকের মতামত