আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কাঠ গড়ায় দাঁড়াচ্ছে জর্জ ফ্লয়েড হত্যায় জড়িত পুলিশ অফিসাররা

কাঠ গড়ায় দাঁড়াচ্ছে জর্জ ফ্লয়েড হত্যায় জড়িত পুলিশ অফিসাররা

এলএ বাংলা টাইমস



মিনিয়াপলিস সিটির সাবেক চার পুলিশ অফিসারকে জর্জ ফ্লয়েড হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার দুপুরে আদালতে হাজির করা হবে। এদের একজনকে জর্জ ফ্লয়েডকে হত্যা এবং বাকি তিন জনকে এ হত্যাকাণ্ডে সহযোগিতা ও উৎসাহ প্রদানের দায়ে অভিযুক্ত করা হয়েছে। 

জর্জ ফ্লয়েড হত্যা ঘটনায় পুলিশ অফিসার ডেরেক চবেনের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি (ইচ্ছাকৃতভাবে) মার্ডার এবং পুলিশ অফিসার জে. আলেকজেন্ডার কাং, টু থাউ ও থমাস লেনের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সহযোগিতা ও উৎসাহ প্রদানের অভিযোগ আনা হয়েছে।  

পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েডকে হত্যার এক মাস পর আদালত এই শুনানি জারি করেন। পুলিশ কর্মকর্তা চবেন ফ্লয়েডকে মাটিতে ফেলে তার হাঁটু দ্বারা  ফ্লয়েডের ঘাড় চেপে ধরে রাখলে আট মিনিট পর শ্বাস নিতে না পেরে  ফ্লয়েড মারা যায়। তখন ফ্লয়েড ‘আই কান্ট ব্রেথ’ বলে অনুনয় করেছিলেন। কিন্তু তারা তাকে বাঁচতে দেয়নি।  

এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো বিশ্ব রেসিজম, পুলিশি হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে। ব্ল্যাক লাফস মেটার এবং দুই-তৃতীয়াংশ আমেরিকান এই প্রতিবাদ আন্দোলন সমর্থন করেন।  

মিনিয়াপলিস পুলিশ চিফ মেডেরিয়া এরিডান্ডো অভিযুক্ত ওই চার পুলিশ অফিসারকে চাকরীচ্যুত করেন। তিনি বলেন, ‘জর্জ ফ্লয়েডের বিয়োগান্তক হত্যা প্রশিক্ষণের অভাবে হয়নি। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিলো। চবান জানে সে কি করেছে। একজন ঐচ্ছিকভাবে এটা করেছে আর বাকিরা বাঁধা দেয়নি। এটা একটা হত্যাকাণ্ড।’ 

সোমবার আদালতে কোনো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না।

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত