আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত দিনে ১ লাখ ছাড়াবে; অ্যান্টনি ফাউসি

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত দিনে ১ লাখ ছাড়াবে; অ্যান্টনি ফাউসি

এলএ বাংলা টাইমস


মহামারি মোকাবিলায় কর্তৃপক্ষ ও জনগণ যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ দ্বিগুণ হয়ে দিনে এক লাখ পার হয়ে যেতে পারে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি এ বিষয়ে সতর্ক করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের সদস্য ফাউসি। তিনি বলেন, মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে। তিনি নাগরিকদের মাস্ক পরার ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেন। লকডাউন শিথিল করায় মানুষ কোনো কিছুর তোয়াক্কা না করে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। রাখঢাকে না থেকে শিথিল আচরণ করায় নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে বলে তিনি মনে করেন। সিনেট প্যানেলকে ফাউসি বলেন, আমি উদ্বেগে রয়েছি। যা ঘটছে, এতে আমি সন্তুষ্ট নই। কারণ, আমরা ভুল পথে হাঁটছি।

ফাউসি আরও বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস বিস্তারের নতুন কেন্দ্রস্থল হিসেবে টেক্সাস ও ফ্লোরিডায় ব্যাপক হারে সংক্রমণ শনাক্ত হচ্ছে। দেশজুড়ে প্রতিদিন এখন ৪০ হাজার রোগী শনাক্ত হচ্ছে। দ্রুত সংক্রমণ কমিয়ে আনা উচিত, যাতে দেশজুড়ে সংক্রমণ মারাত্মক আকার ধারণ না করে। আমাদের হাতে এখন আর পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। এখন যদি এটা ঘুরে না দাঁড়ায়, তবে দিনে এক লাখ সংক্রমণ ছাড়ালেও অবাক হব না।

এই ভয়াবহ বার্তা মহামারি নিয়ন্ত্রণ সক্ষমতা সম্পর্কে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে দেশটিতে ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। দেশটিতে সংক্রমিত মোট মানুষের সংখ্যা ২৬ লাখ পার হয়ে গেছে। ইউরোপ যে ১৫টি দেশের সঙ্গে আজ বুধবার থেকে সীমান্ত খুলছে, সে তালিকা থেকে যুক্তরাষ্ট্র বাদ পড়ছে। সামনে কীভাবে স্কুল আবার চালু করা হবে, তা নিয়েও দেশটিতে উদ্বেগ বেড়ে যাচ্ছে।

ফাউসি যুক্তরাষ্ট্রের তরুণদের জন্য কড়া বার্তা দিয়ে বলেন, তরুণেরা বারে মাস্ক না পরেই এক হয়ে “বিপজ্জনক” আচরণ করছে। তারা সামাজিক দূরত্বের নিয়ম মানছে না। আমাদের এখন দায়িত্বের দিকে মনোযোগ দেওয়া উচিত। ব্যক্তি ও সামাজিক প্রচেষ্টা হিসেবে মহামারি মোকাবিলা করতে হবে।

রিপাবলিকান সিনেটর লামার আলেক্সান্ডার প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে আঙুল তুলে বলেছেন, মাস্ক পরার বিষয়টি নিয়ে রাজনীতির ইতি টানার ক্ষমতা ট্রাম্পের আছে। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে ট্রাম্পের পক্ষে থাকলে মাস্ক পরার দরকার নেই। আর কেউ মাস্ক পরলে সে ট্রাম্পবিরোধ। ট্রাম্পের অনেক অনুসারী আছেন। তিনি মাস্ক পরলে তাঁরা তাঁকে অনুসরণ করতে পারেন।ট্রাম্প অনেক বড় অনুষ্ঠানে মাস্ক পরেন না। এ নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বীদের বিদ্রূপও করেছেন। তিনি তাঁর করোনা সমস্যা দূরে রেখে নির্বাচন কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জো বাইডেন ট্রাম্পকে নেতৃত্বের ঘাটতি ও মহামারি মোকাবিলায় ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরছেন।

শুনানিতে যুক্তরাষ্ট্রে স্কুল খুলে দেওয়ার যথাযথ প্রস্তুতি আছে কি না, সে বিষয় গুরুত্ব পায়। ফাউসি এ ক্ষেত্রে বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, যে করেই হোক, শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে হবে। তিনি এ বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে ভ্যাকসিন আসার বিষয়ে সতর্কতার সঙ্গে আশাবাদের কথাও বলেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত