আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস পুলিশের বাজেট হ্রাস পেলো ১৫০ মিলিয়ন ডলার

লস এঞ্জেলেস পুলিশের বাজেট হ্রাস পেলো ১৫০ মিলিয়ন ডলার

এলএ বাংলা টাইমস



লস এঞ্জেলেস পুলিশ বিভাগের বাজেট ১৫০ মিলিয়ন ডলার হ্রাস করা হয়েছে। একই সাথে কমানো হয়েছে পুলিশ অফিসারের সংখ্যাও। চলমান ‘ডিফান্ড দ্য পুলিশ’ আন্দোলনের প্রেক্ষিতে বুধবার সিটি কাউন্সিল লিডাররা এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল একই কারণে লস এঞ্জেলেস স্কুল পুলিশের বাজেটও ৩৫ শতাংশ হ্রাস করা হয়েছে। 
 সিটি কাউন্সিলে ১২-২ ভোটে পুলিশ অফিসারের সংখ্যা আগামী গ্রীষ্মের মধ্যে ৯,৯৮৮ থেকে ৯,৭৫৭ জনে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ বিভাগের দুই-তৃতীয়াংশ বাজেট কমিউনিটির বিভিন্ন সেবা ও প্রোগ্রামে ব্যয় করা হবে। এগুলোর মধ্যে রয়েছে কালারড মানুষের উন্নয়ন ও যুবকদের সামার জব প্রোগ্রাম। কাউন্সিলম্যান কারেন প্রিন্স বলেন, ‘এটা একটি অগ্রগামী পদক্ষেপ। সংখ্যালঘু সম্প্রদায়কে সম্মান, মর্যাদা দ্বরা সহযগিতা করা যা তাদের প্রাপ্য। 

দেশের অন্য সিটিতেও পুলিশের বাজেট হ্রাস করা হয়েছে বা হচ্ছে। মিনিয়াপলিস সিটিতে পুলিশ বিভাগকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিউ ইয়ার্কে বুধবারে কঠোর বাজেট পাস করা হয়েছে যেখানে এক বিলিয়ন ডলার পুলিশ বিভাগ থেকে শিক্ষা ও সামাজিক সেবায় ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ায় ৯.২ মিলিয়ন ডলার ও ওকল্যান্ডে ১৪.৬ মিলিয়ন বাজেট হ্রাস করা হয়েছে। লস এঞ্জেলেসে প্রায় দুই বিলিয়ন ডলার বরাদ্দ হ্রাস করা হয়েছে। 

এখন পর্যন্ত লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই সিদ্ধান্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে বাজেট হ্রাস করার পর লস এঞ্জেলেস স্কুল পুলিশ বিভাগের প্রধান টড চ্যামবারলিন পদত্যাগ করেছেন। বুধবার রাতে পুলিশ প্রধান মিশেল মোর বলেন, ‘পুলিশ বিভাগের সংস্কার বিষয়ে আমরা আগের মতোই সংকল্পবদ্ধ এবং আমরা এক সাথে কাজ করে যাবো। সিটির ভবিষ্যৎ সফলতা বিভাজনে সেতু হিসেবে কাজ করবে। আমরা এটা করা কখনো বন্ধ করবো না।’   পুলিশ বিভাগের বিলুপ্তি ও বাজেট হ্রাসে সারা দেশে আন্দোলন চলছে। পুলিশ কর্তৃক জর্জ ফ্রয়েড, আন্দ্রে গুয়ারডাডুকে হত্যার প্রতিবাদ করছে সারা দেশ। মানুষ পুলিশি নির্যাতনের অবসান চায়ছেন। সিটি কাউন্সিল থেকে বলা হয়েছে, ‘আমাদের পুনরায় চিন্তা করতে হবে। কিভাবে মানুষ আরও নিরাপদ থাকবে, কমিউনিটি আরও শক্তিশালী হবে। আমরা পুলিশকে বিচ্ছিন্ন ভাবে দেখতে পারি না। কোনো সন্দেহ নেই যে পুলিশ কালার্ড মানুষের সাথে নেতিবাচক আচারণ করে।’ 

এলএ বাংলা টাইমস/এস।আর

শেয়ার করুন

পাঠকের মতামত