আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সান্তা মোনিকায় মাস্ক না পড়লে সর্বোচ্চ ১০০০ ডলার জরিমানা

সান্তা মোনিকায় মাস্ক না পড়লে সর্বোচ্চ ১০০০ ডলার জরিমানা

এলএ বাংলা টাইমস



সান্তা মোনিকা সিটিতে মাস্ক না পড়ে বাসা থেকে বের হয়ে পাবলকলি ঘুরাফেরা করলে একশ ডলার থেকে সর্বচ্চ এক হাজার ডলার পর্যন্ত জরিমানা প্রদান করতে হবে। সমগ্র স্টেটে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বৃদ্ধির কারণে সিটি কতৃপক্ষ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে। 

প্রথম বার সাধারণ কোন নাগরিক এই আইন লঙ্ঘন করলে ১০০ ডলার, দ্বিতীয় বার ২৫০ ডলার এবং তৃতীয় বার ৫০০ ডলার জরিমানা প্রদান করতে হবে বলে সতর্ক করা হয়েছে। আর ব্যবসায়ীরা এই আইন লঙ্ঘন করলে প্রথম বার ৫০০ ডলার, দ্বিতীয় বার ৭৫০ ডলার এবং তৃতীয় বার ১০০০ ডলার জরিমানা করতে হবে। এই আইন ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

সিটি মুখপাত্র কনসটেন্স ফেরল বলেন,  ‘এই আইনটি কার্যকরী হবে। করোনা সংক্রমণ বৃদ্ধির হার ও হাসপাতালে রোগীর সংখ্যা বিবেচনায় সকলেই মাস্ক ও সুরক্ষা সরঞ্জাম পরিধানের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবেন।’ তবে কিভাবে কার্যকর করা হবে তা তিনি সুস্পষ্ট করেননি।

সান্তা মোনিকার ম্যানেজার লেন ডিলাগ বলেন, ‘স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেয়া তথ্য মতে এই সপ্তাহ সবচেয়ে ঝুকিপূর্ণ। সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়ে চলেছে।  আশা করি শহরের সকলেই মাস্ক ব্যাবহারের গুরুত্ব বুঝতে পারবেন। এই কঠিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকলেই সুরক্ষিত থাকবেন।’

বাধ্যতামূলক মাস্ক পড়ার অর্ডারটি জনসমাগমপুর্ণ স্থান ও ব্যক্তিগত স্থাপনায় কার্যকর থাকবে। এ বিধির অন্তর্ভুক্ত থাকবে সিঁড়ি,  লিফট ও পার্কিং স্থান। জনগণকে তাদের কার্যক্ষেত্রে, , আন্দোলনে, কেনাকাটা, হাসপাতালে সেবা প্রদানে,  লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়,  গণপরিবহণেও মাস্ক পড়তে হবে। 

তবে এই বাধ্যতামূলক মাস্ক পড়া থেকে কিছু মানুষকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে দুই বছরের নিচে শিশু, স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এমন মানুষ। রেস্টুরেন্টে খাওয়ার সময়েও মাস্ক পড়তে হবে না। তবে কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।  এছাড়া সাঁতার, হাটা, বাইকিং, সাইক্লিং অথবা দৌড়ের সময়ও ফেস মাস্ক পড়তে হবে না।

এর আগে ওয়েস্ট হলিউডে এই আইন লঙ্ঘনে প্রথম বার গুণতে হবে ৩০০ ডলার। স্টেট গভর্নর গেভিন নিউসাম ১৮ জুন তার শহরে মাস্ক পড়া বাধ্যতামূলক করেন। 


এলএ বাংলা টাইমস/এ/আই 

শেয়ার করুন

পাঠকের মতামত