আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ক্যালিফোর্নিয়ায় করোনা আক্রান্ত ৩০ লাখ ছাড়ালো

ক্যালিফোর্নিয়ায় করোনা আক্রান্ত ৩০ লাখ ছাড়ালো

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়ার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) ভয়াবহ এই মাইলফলক স্পর্শ করেছে রাজ্যটি। জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ক্যালিফোর্নিয়ায় ৪ কোটি বাসিন্দা বসবাস করে থাকেন। ফলে ৩০ লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হওয়াটা আশ্চর্যজনক না হলেও আক্রান্তের হার খুব দ্রুত গতিতে বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। গত বছরের ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ২০ লাখ বাসিন্দা আক্রান্ত ছিলো। মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই আক্রান্ত বেড়েছে ১০ লাখ।

ক্যালিফোর্নিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের জানুয়ারির ২৫ তারিখে। এরপর ২০ লাখ বাসিন্দার আক্রান্ত হতে সময় লেগেছে ২৯২ দিন। কিন্তু এরপর মাত্র ৪৪ দিনে বাকি আরো ১০ লাখ বাসিন্দা আক্রান্ত হয়েছে।

ক্যালিফোর্নিয়ার পর আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে আরো দুই বৃহৎ রাজ্য টেক্সাস ও ফ্লোরিডা। টেক্সাসে আক্রান্তের সংখ্যা হলো ২০ লাখ আর ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা হলো ১৫ লাখ।

এদিকে, ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত করোনায় মারা গেছে আরো ৩৩ হাজার ৬০০ জন বাসিন্দা। গত দুই সপ্তাহ যাবত গড়ে প্রতিদিন ৫০০ জন বাসিন্দা মারা যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন আরো ৪০ হাজার বাসিন্দা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত