আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে হার্ড ইমিউনিটি অর্জন হবে না বসন্তের আগে

লস এঞ্জেলেসে হার্ড ইমিউনিটি অর্জন হবে না বসন্তের আগে

ছবি: এলএবাংলাটাইমস

ডেল্টা  ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে লস এঞ্জেলেস কাউন্টিতে দ্রুতবেগে বাড়ছে করোনার হার। এর পাশাপাশি বাড়ছে টিকা গ্রহণের হার। কাউন্টির স্বাস্থ্যকর্মকর্তাড়া জানিয়েছে, অঞ্চলটির ৮০ শতাংশ মানুষ টিকা গ্রহণ না করলে অঞ্চলটিতে হার্ড ইমিউনিটি তৈরি হবে না।

প্রাথমিকভাবে জনস্বাস্থ্য ডিরেক্টর বারবারা ফেরার আশা করেছিলেন যে জুলাই মাসের মধ্যে ৮০ শতাংশ জনগনকে টিকা সরবরাহ করে লস এঞ্জেলেস কাউন্টি হার্ড ইমিউনিটি লাভ করতে পারবে। কিন্তু টিকা গ্রহণের হার কমে যাওয়ায় হার্ড ইমিউনিটি অর্জনের সময়ও বাড়তে থাকে। জুন মাসে ফেরার জানান যে কাউন্টি বসন্তের আগে তাঁর লক্ষ্যে পৌছাতে পারবে না কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রমণে করোনার হার বাড়ছে।

মঙ্গলবারে একটি সংবাদ সম্মোলনে ফেরার বলেন, ‘আমি মনে করি ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে।‘

বর্তমানে আমেরিকাজুড়ে মোট করোনা রোগীর ৯৯ শতাংশ ব্যক্তিই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। গবেষকরা এখনও এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বিভিন্ন টিকার কার্যকরিতা পরীক্ষা করছে।

লস  এঞ্জেলেস কাউন্টি এখনো তাঁর লক্ষ্য মোতাবেক ৮০ শতাংশ জনগনকে টিকার সম্পূর্ন ডোজন সরবরাহ করতে পারেনি। ফেরার জানান,  বর্তমানে কাউন্টির ৭৫ শতাংশ বাসিন্দা টিকার এক ডোজ ও ৬৫ শতাংশ ব্যক্তি টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ করেছে।

ফেরার জানান, এখনো পর্যাপ্ত পরিমানে মানুষ টিকা গ্রহণ করছে না। বর্তমানের পরিসংখ্যান দেখে জানা যায় যে আগস্ট মাসের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত পুরো কাউন্টিতে ৬৩ হাজার টিকার ডোজ প্রয়োগ করা হয়েছে। ফেরার জানান যে সংখ্যাটি ৪-১০ হাজার পর্যন্ত বাড়তে পারে কারণ অনেক সময় রিপোর্ট করতে দেরি হয়। 

কাউন্টির কর্মকর্তারা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মানুষদের মধ্যে টিকা গ্রহণের হার বৃদ্ধি করতে চান। কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যে মাত্র ৫০ শতাংশ ব্যক্তি টিকা গ্রহণ করছে।

স্বাস্থ্য কর্মকর্তারা সুবিধাবঞ্চিত সম্প্রদায়কে টিকা সরবরাহ করার জন্যে মোবাইল ভ্যাক্সিনেশন টিম পরিচালনা করছে।

ফেরার জানান যে কাউন্টির টেস্ট পজিটিভিটির হার কম হলেও কেস সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার মানে ট্রান্সমিশন কম হলেও ডেল্টা ভ্যারিয়েন্ট একসাথে অনেক মানুষকে আক্রমণ করে।

ফেরার জানান, অনেক মানুষ টিকাগ্রহণ না করে নিজেদের পাশাপাশি অন্যদেরকেও ঝুঁকির মুখে ফেলছে। তাদের মাধ্যমে ভাইরাসটি নতুন করে মিউটেট করার সুযোগ পেতে পারে।

তিনি বলেন, ‘পর্যাপ্ত মানুষ টিকা গ্রহণ না করলে আমরা সামনের শীতকালে বা  বসন্তকালে নতুন একটি ভ্যরিয়েন্ট দেখতে পেতে পারি।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত