আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কার্যকর হচ্ছে লস এঞ্জেলেসের বিতর্কিত অ্যান্টি-ক্যাম্পিং অধ্যাদেশ

কার্যকর হচ্ছে লস এঞ্জেলেসের বিতর্কিত অ্যান্টি-ক্যাম্পিং অধ্যাদেশ

ছবি: এলএবাংলাটাইমস

শুক্রবারে (৩ সেপ্টেম্বর) লস এঞ্জেলেসের বিতর্কিত নতুন অ্যান্টি-ক্যাম্পিং অধ্যাদেশ কার্যকর হয়েছে। যদিও এটি স্বল্প মেয়াদে তেমন কোন পরিবর্তন ঘটাতে পারবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

নতুন আইন অনুসারে, গৃহহীন ব্যক্তিরা স্কুল, পার্ক সহ বিভিন্ন পাবলিক স্পেসে অস্থায়ী বাসস্থান তৈরি করতে পারবে না। আইনটির বিরোধীতাকারী বলে যে আইনটি গৃহহীনতাকে অপরাধ হিসেবে উপস্থাপন করে। প্রতিবাদকারীরা মেয়র এরিক গারসেটিকে লক্ষ্য করে তাদের কার্যক্রম চালাচ্ছে।

যদিও এটি কার্যকরা হয়েছে, তবে এই বিতর্কিত আইনটি তাৎক্ষনিকভাবে কোন লক্ষণীয় পরিবর্তন ঘটাতে পারবে না। সিটি কাউন্সিল প্রথমে যেই সকল অঞ্চলে ক্যাম্পিং করা যাবে না সেটার তালিকাকে অনুমোদন দিবে এবং তারপরই আইনটি পুরোদমে কাজ করতে পারবে।

নির্বাচিত স্থানগুলোতে বসবাসরত গৃহহীন ব্যক্তিদের গ্রেফতার করার পূর্বে তাদের পুর্নবাসনমূলক সহযোগিতা করতে হবে।

বৃহস্পতিবারে কমিটি এই কৌশলকে অনুমোদন দিলেও কাউন্সিল এখনো অনুমোদন দেয়নি।

দুই সপ্তাহের মধ্যে পুরো পরিকল্পনাটি অনুমোদনের জন্য কাউন্সিলের কাছে পাঠানো হবে।

ইতোমধ্যে, কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ, গারসেটি ও লস এঞ্জেলেস পুলিশ বিভাগ যৌথভাবে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে পাবলিক স্পেসগুলো নিরাপদ ও পরিষ্কার রাখার পাশাপাশি গৃহহীন ব্যক্তিদের পুর্নবাসনের জন্য সর্বাত্মক চেষ্ঠা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ আমরা উভয়ই করতে পারি ও পারব। গৃহহীনতার সমস্যাটিকে আমরা এমনভাবে সমাধান করার চেষ্ঠা করব যা মানবিক ও আমাদের সম্প্রদায়ের জরুরী চাহিদার ওপর লক্ষ্য রাখে।‘

বিবৃতিতে আরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে “ কাউন্সিল, মেয়রের অফিস এবং এলএপিডি অধ্যাদেশের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের সম্প্রদায়কে অবহিত করার জন্য একটি চলমান শিক্ষা প্রচারণা চালিয়ে যাবে।"

কাউন্সিলসদস্য মার্ক রিডলি-থমাস কাউন্সিলের গৃহহীনতা ও দারিদ্র কমিটির চেয়ারম্যান। তিনি জানান যে পুর্নবাসনের কৌশল অতিদ্রুত গ্রহণ করতে হবে।

রিডলি-থমাস বলেন, ‘স্ট্রিট এনগেজমেন্ট স্ট্র্যাটেজি না থাকলে, আমরা কোন পরিবর্তন আনতে পারব না। আমরা শুধু একদল মানুষকে একজায়গা থেকে আরেকজায়গায় স্থানান্তর করব। আমি মনে করি যে সিটি কাউন্সিলের আগামী বৈঠকে স্ট্রিট এনগেজমেন্ট স্ট্র্যাটেজিটিকে অনুমোদন দেওয়া।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত