আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জলবায়ু পরিবর্তন, খরা ও দাবানল নিয়ন্ত্রণে ১৫০০ কোটি ডলার বাজেট ক্যালিফোর্নিয়ার

জলবায়ু পরিবর্তন, খরা ও দাবানল নিয়ন্ত্রণে ১৫০০ কোটি ডলার বাজেট ক্যালিফোর্নিয়ার

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবারে (২৩ সেপ্টেম্বর)  গভর্নর নিউসম জলবায়ু পরিবর্তন, খরা ও দাবানলের বিরুদ্ধে মোকাবিলার জন্য ১৫০০ কোটি ডলারের একটি প্যাকেজের অনুমোদন দেন।

প্যাকেজটিতে ১০০ কোটি ডলার দাবানল শুরু হওয়ার পূর্বে তা নেভানোর জন্য ধার্য্য করা হয়েছে । গতবছর ক্যালিফোর্নিয়ায় দাবানল মোকাবিলার জন্য ৩৪০ কোটি ডলার ব্যয় করা হয়েছে।

কিন্তু রাষ্ট্রীয় কর্মকর্তারা এই অর্থের বেশিরভাগইআগুন নেভানোর জন্য ব্যয় করেছেন, যা জলবায়ু পরিবর্তনের কারণে আরও বড় এবং উত্তপ্ত হয়ে উঠছে।

বৃহস্পতিবারের সিদ্ধান্তের কারণে ক্যালিফোর্নিয়ায় এবছর দাবানলের সাথে লড়াই করার জন্য মোট ১৫০ কোটি ডলার ধার্য্য করা হয়েছে। ২০২০ এর শুরু থেকে রাজ্যে ১৬ হাজার দাবানল দেখা গিয়েছে যার ফলে ১০ হাজার স্কয়ার মাইল জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ ক্যালিফোর্নিয়ার মোট আয়তনের ৬ দশমিক ৫ শতাংশ।

বিজ্ঞানীরা পূর্বেই সর্তকবার্তা দিয়েছিলেন যে জলবায়ু ধীরে ধীরে উষ্ণ হবে। জলবায়ু পরিবর্তনের কারণে আমেরিকার পশ্চিমভাগ ক্রমেই উষ্ণ হয়ে উঠছে।

এই বছরের শুরুতে, আইন প্রণেতারা দাবানল প্রতিরোধের জন্য জরুরী ব্যয় হিসেবে ৫০ কোটি ডলার অনুমোদন দেয়। তীব্র খরার কারণে রাজ্যের বনশুকিয়ে গেছে ও এর ফলে তারা দাবানলের ঝুঁকি বৃদ্ধি পায়। এর ফলে এই পদক্ষেপ নেওয়া হয়। এই মাসে, মূলত রেকর্ড ভাঙা বাজেট উদ্বৃত্তের কারণে, আইন প্রণেতারা এই মোট ব্যয়ে প্রায় ১ বিলিয়ন ডলার যোগ করেছেন

এর বেশিরভাগ অর্থই আগাছা পরিষ্কার এবং মৃত গাছ পরিষ্কার করার মতো কাজের পিছনে ব্যয় হবে। আগাছা ও মৃতগাছ আগুনের গতি ও আকার বৃদ্ধি করে। এগুলো আগুনকে আরো অনিয়ন্ত্রিত করে ফেলে।

রাজ্যের দাবানলপ্রবণ অঞ্চলগুলোতে সঠিক নীতিমালা পালন করে ভবণ তৈরি করা হয়েছে কিনা সেগুলো দেখার পরিদর্শক নিয়োগ করা হবে। পাশাপাশি, উপযুক্ত সময়ে ইচ্ছাকৃতভাবে দাবানল তৈরি করে রসদের ন্যায় থাকা শুকনো গাছপালা পুড়িয়ে ফেলার অর্থও দেয়া হবে।

এর পাশাপাশি নিউসম পানি রিসাইকেলিং, দূষিত পানির উৎস পরিষ্কার করার জন্য ১২০ কোটি অর্থ প্রদান করেন।

রিপাবলিকানরা এই পদক্ষেপে সমালোচনা করেন। কারণ, প্রজেক্টটিতে পানি জমা রাখার স্থান বৃদ্ধি করার কোন কথা বলা হয়নি। ২০১৪ সালে ক্যালিফোর্নিয়ার ভোটাররা ২৭০ কোটি ডলারের বাজেট অনুমোদন করে যার মাধ্যমে পানি জমা রাখার স্থান বৃদ্ধি করা হবে বলা হয়েছিলো। এখনো, এব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

এবং কিছু পরিবেশবাদী গোষ্ঠী জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা থেকে রাজ্যকে মুক্তি দেওয়ার জন্য কোন শক্ত পদক্ষেপ না থাকায়  বাজেট নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে।

ক্যালিফোর্নিয়ায় ৬০,০০০ এরও বেশি সক্রিয় তেল কূপ রয়েছে, তবে এই বছর সব ধরণের তেল খননের অনুমতি হ্রাস পেয়েছে। নিউজম প্রশাসন জুলাই মাসে ২১ টি ফ্রাকিং পারমিট প্রত্যাখ্যান করেছে।

এপ্রিলমাসে, নিউজম ২০৪৫ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় সমস্ত তেল উত্তোলন নিষিদ্ধ করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত