আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের মূল্য ২০১২ সালের পর সর্বোচ্চ বাড়লো

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের মূল্য ২০১২ সালের পর সর্বোচ্চ বাড়লো

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় গ্যাসের মূল্য সর্বশেষ যখন সর্বোচ্চ হয়েছিল, তখন বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। অর্থাৎ ২০১২ সালের পর গ্যাস এর মূল্য এবারই সর্বোচ্চ।

বুধবার (২০ অক্টোবর) টানা নয়দিনের মতো সেল্ফ সার্ভিস রেগুলার গ্যাসোলিনের মূল্য বেড়ে হয়েছে ৪ দশমিক ৫২ ডলার। ২০১২ সালের অক্টোবরের পর লস এঞ্জেলেসে এটিই সর্বোচ্চ মূল্য।

নয় দিন আগের থেকে গ্যাসোলিনের দাম বেড়েছে ৮ দশমিক ৪ সেন্ট। এক সপ্তাহ আগের থেকে বেড়েছে ৮ সেন্ট, এক মাস আগের থেকে বেড়েছে ১০ দশমিক ৫ সেন্ট এবং এক বছর আগের থেকে বেড়েছে ১ দশমিক ৩৪১ সেন্ট।

এর আগে ২০১২ সালের অক্টোবরের ৯ তারিখ সর্বোচ্চ মূল্য হয়েছিল ৪ দশমিক ৭০৫ ডলার।

অরেঞ্জ কাউন্টিতেও গ্যাসের গড় দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৪ দশমিক ৪৯ ডলারে। তেল পরিশোধনের খরচ বেড়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়ছে।

গ্যাসবাডির পেট্রোলিয়াম অ্যানালাইজারের প্রধান প্যাট্রিক ডে হান বলেন, আগামী সপ্তাহগুলোতেও গ্যাস এর দাম বাড়বে। তেল পরিশোধন এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আর বৈশ্বিক চাহিদা বেড়ে যাওয়ায় এই দাম বেড়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত