আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নিউ ইয়র্ক থেকে লস এঞ্জেলেসগামী বিমানে বিভ্রাট, বাধ্য হয়ে জরুরি অবতরণ

নিউ ইয়র্ক থেকে লস এঞ্জেলেসগামী বিমানে বিভ্রাট, বাধ্য হয়ে জরুরি অবতরণ

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্ক থেকে লস এঞ্জেলেস এয়ারপোর্টে আসার সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে বিভ্রাট দেখা দেওয়ায় সেটি উইসকনসিনে জরুরি অবতরণে বাধ্য হয়।

রবিবার (২৪ অক্টোবর) বিকালে কেবিনে ধোঁয়া দেখা দেওয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় পাইলট। এই তথ্য এয়ারলাইন্স সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ডেন কাউন্টি রিজিওনাল এয়ারপোর্টের কর্মীরা নিশ্চিত করেছে।

আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট থ্রিতে স্থানীয় সময় ২টা ১৯ মিনিটে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিমানের যাত্রী ও ক্রু-সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফ্লাইটে পাইলট ও ক্রু সহ ১৯০ জন ছিল। লস এঞ্জেলেস যাত্রীদের পৌঁছে দিতে অপর আরেক বিমান নির্ধারিত করা হয়েছে৷

জরুরি ভিত্তিতে বিমান অবতরণের পর পাঁচ মিনিট রানওয়ে বন্ধ করে রাখা হয়েছিল। ত্রুটিপূর্ণ বিমানটি পরবর্তী ইনস্পেকশানের জন্য সেখানেই রাখা হয়েছে।

আমেরিকান এয়ারলাইন্স জানায়, আমরা যতো দ্রুত সম্ভব গ্রাহকদের নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।

উইসকনসিনের ম্যাডিসন থেকে ৭টা ৩০ মিনিটে ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে আরেক বিমান লস এঞ্জেলেস এয়ারপোর্টের দিকে রওনা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত