আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় এক বাড়ি থেকে তিন মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ধোঁয়াশা

ক্যালিফোর্নিয়ায় এক বাড়ি থেকে তিন মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ধোঁয়াশা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের একটি আবাসিক বাড়ি থেকে তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) ব্যালবাও আইসল্যান্ডের এক বাড়িতে অভিযান চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয়৷

পুলিশ জানায়, ডায়ামণ্ড অ্যাভিনিউ এর ১০০ ব্লকের কাছে সকাল ৮টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে দুইটি নারী ও একটি পুরুষের মৃতদেহ উদ্ধার করে।

নিউপোর্ট বিচ পুলিশ লেফটেন্যান্ট কেইথ ক্র‍্যালমেন বলেন, আহত অবস্থায় আরেক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন তবে ধারণা করা হচ্ছে তিনি বেঁচে যাবেন।

এই হতাহতের ঘটনা কীভাবে ঘটেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তাদের আঘাতের ব্যাপারেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তদন্ত চলছে বিধায় এখনো বিস্তারিত তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছে পুলিশ। ২টা ৪০ মিনিটের দিকে হাযমাত টিম ঘটনাস্থলে আসে। নিউপোর্ট পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুসারে, অবৈধ মাদককে কেন্দ্র করে হতাহতের এই ঘটনা ঘটতে পারে।

ক্র‍্যালমেন বলেন, ধারণা করা হচ্ছে অবৈধ মাদককে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। খুব সম্ভবত ফেন্টালিন সংক্রান্ত মাদক তবে সেটি এখনো নিশ্চিত নয়। ভিতরে অভিযান চলছে এবং সম্ভবত কোনো সূত্র পাওয়া যেতে পারে।

ক্র‍্যালমেন আরো বলেন, সাম্প্রতিক সময়ে ফেন্টালিন ওভারডোজের সংখ্যা বেড়েই চলেছে।

মৃতদেহগুলো উদ্ধারের সময় কী অবস্থায় ছিল তা এখনো জানা যায়নি। তবে এগুলোকে এখনো খুন হিসেবে সাব্যস্ত করা হয়নি।

তদন্তকারী দলের বিশ্বাস, গত ২৪ ঘণ্টায় এই দলটির সাথে আরো অন্য কেউ ছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত