আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেস ও লংবিচ বন্দরে এখন থেকে গুনতে হবে জরিমানা

লস এঞ্জেলেস ও লংবিচ বন্দরে এখন থেকে গুনতে হবে জরিমানা

ছবি: এলএবাংলাটাইমস

সোমবারে (২৫ অক্টোবর) লস এঞ্জেলেস ও লং বিচ কর্তৃপক্ষ জানিয়েছে যে যেসকল শিপিং কোম্পানির কার্গো কন্টেইনারগুলো বন্দরগুলোতে বেশিদিন অবস্থান করবে, তাদেরকে জরিমানা করা হবে। বন্দরগুলোতে জাহাজের ভিড় কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বন্দরগুলো জানায়, যেসব শিপিং কন্টেইনার ট্রাকের মাধ্যমে সরানো হবে, সেগুলো বন্দরে ৯দিন পর্যন্ত অপেক্ষা করতে পারবে ও যেসকল কন্টেইনার ট্রেনের মাধ্যমে সরানো হবে সেগুলো বন্দরে ৩ দিন পর্যন্ত অবস্থান করতে পারব। সময়সীমার পর থেকে জরিমানা গোনা শুরু হবে। প্রতি কন্টেইনারে ১০০ ডলার পর্যন্ত জরিমানা করা হবে।

নভেম্বরের ১ তারিখ থেকে নতুন নিয়মটি কার্যকর করা হবে।

লং বিচ বন্দরের এক্সিকিউটিভ ডিরেক্টর মারিও কোরডেরো বলেন, ‘বন্দরগুলোতে আর খালি জায়গা পাচ্ছে না। জরিমানার কারনে জায়গা খালি হবে আশা করছি।‘

আমেরিকার ব্যস্ততম বন্দরগুলোতে ভিড় কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকায় ঢোকা মোট ৪০ শতাংশ কন্টেইনার এই দুই বন্দরের মাধ্যমেই ঢোকে। ভিড় কমানোর উদ্দেশ্যে বাইডেন প্রশাসন ইতোমধ্যে বন্দরগুলোকে ২৪ ঘণ্টা কাজ করার নির্দেশ দিয়েছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত