আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রে ইস্যু হলো প্রথম লিঙ্গ নিরপেক্ষ পাসপোর্ট

যুক্তরাষ্ট্রে ইস্যু হলো প্রথম লিঙ্গ নিরপেক্ষ পাসপোর্ট

ছবি: এলএবাংলাটাইমস

প্রথমবারে মতো লিঙ্গ নিরপেক্ষ পাসপোর্ট ইস্যু করেছে যুক্তরাষ্ট্র। সেখানে 'জেন্ডার' অপশনের স্থানে 'X' উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, উক্ত পাসপোর্টধারী ব্যক্তি পুরুষ কিংবা নারী হিসেবে নিজেকে চিহ্নিত করছেন না।

লিঙ্গ নিরপেক্ষ পাসপোর্টধারী ব্যক্তির নাম ডানা জিম। উনার বয়স ৬৬ ও উনি একজন ইন্টারসেক্স এক্টিভিস্ট৷ ২০১৫ সালে লিঙ্গ চিহ্নিতের বিষয় নিয়ে তিনি স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা করেন।

ইউএস নেভি ভেটেরিয়ান ডানা বলেন, এটি আমার জন্য একটি স্মরণীয় মুহুর্ত। নতুন পাসপোর্ট পাওয়া খুবই উত্তেজনাকর আমার কাছে৷ আমি নিজেকে এই হিসেবেই চিহ্নিত করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

ডানা জিম নিজেকে নন-বাইনারি হিসেবে চিহ্নিত করেছেন। এর আগে আবেদনপত্রে পুরুষ কিংবা নারী হিসেবে নিজেকে চিহ্নিত না করায় পাসপোর্ট থেকে বঞ্চিত হোন তিনি।

তিনি বলেন, 'নতুন পাসপোর্ট পাওয়ার আগে আমার মনে হচ্ছিলো আমি জেলে বন্দি আছি'।

গত জুনে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন X মার্কারদের জন্য পাসপোর্টে নতুন অপশনটি রাখার ঘোষণা দেন।

ইতোমধ্যে দশটির বেশি দেশ যেমন কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া তাদের পাসপোর্টে তৃতীয় এই অপশনটি রেখেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত