আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

বন্দুকধারীর খবরে লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আতঙ্ক: আহত ২

বন্দুকধারীর খবরে লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আতঙ্ক: আহত ২

ছবি: এলএবাংলাটাইমস

বন্দুকধারী এক ব্যক্তির উপস্থিতির খবর শুনে লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাম এয়ারপোর্টে ছড়িয়ে পড়েছিলো আতংক। এর কারণে টার্মিনাল থেকে মানুষ স্থানান্তরের জন্য ৫০ মিনিট কোন প্লেন আকাশে উড়েনি। ঘটনাটি বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) রাতে ঘটে।

কর্তৃপক্ষ জানায়, শেষ পর্যন্ত কোন হামলা বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। জানা যায়, দুটি ব্যক্তির বাক-বিতণ্ডার কারণে এই খবর ছড়িয়ে পড়ে। ওই দুটি ব্যক্তিকে লস এঞ্জেলেস এয়ারপোর্টের পুলিশ বিভাগ শেষ পর্যন্ত গ্রেফতার করে।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে টার্মিনাল ১ এ পুলিশ ডাকা হয়। ঝগড়াকারী ব্যক্তিদের মধ্যে একজন সন্দেহ করেছিলো যে অপর ব্যক্তিটির কাছে বন্দুক আছে।

এলসি ক্রেগ ও অন্যান্য যাত্রীরা ভয় পেয়ে একটি আলমারিতে আশ্রয় নেয়। তিনি বলেন, ‘আমরা দরজা লাগিয়ে ভাবছিলাম এটা কি হচ্ছে। সবাই দৌড়াতে বলছিলো। আমরাও দৌড় দিলাম।‘ আলমারীতে টোকা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা শেষ হলে ক্রেগ ও অন্যান্য ব্যক্তিরা বের হয়।

বন্দুকধারীর খবর শোনার পর চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। এয়ারপোর্টে অবস্থানরত ৩০০ জন লোক টারম্যাকে আশ্রয় নেয়। আটককারী ব্যক্তি দুজনের মধ্যে একজনকে  ছেড়ে দিলেও অপরব্যক্তিকে মানসিক পরীক্ষার জন্য আটকে রাখা হয়েছে।

স্থানান্তরের সময় দুজন আহত হন এবং লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিকরা ঘটনাস্থলে তাদের চিকিৎসা করেন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রশাসন এলএএক্স-এ সমস্ত ফ্লাইট গ্রাউন্ড করেছিলো। রাত ৮:২০ টার দিকে বলেছেন.m বিমানবন্দরের দক্ষিণ দিকের ফ্লাইটগুলোকে আবার পরিষেবা পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত