আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় গ্যাসোলিনের মূল্য দেশের মধ্যে সর্বোচ্চ!

ক্যালিফোর্নিয়ায় গ্যাসোলিনের মূল্য দেশের মধ্যে সর্বোচ্চ!

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় গ্যাসোলিনের মূল্য আবারো বেড়েছে। শুক্রবার (১২ নভেম্বর) এক গ্যালন গ্যাসোলিনের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৫৮ ডলারে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করে।

এর আগে দেশে গ্যাসোলিনের সর্বোচ্চ মূল্য দাঁড়িয়েছিল ২০১২ সালের অক্টোবরে ৪ দশমিক ৬৭১ ডলার, যেটি বর্তমান মূল্যের থেকে মাত্র ১ সেন্ট বেশি।

বর্তমানে ক্যালিফোর্নিয়ায় গ্যাসোলিনের মূল্য দেশের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। দেশে গড় গ্যাসোলিনের মূল্য কমে হয়েছে ৩ দশমিক ৪১৬ ডলার।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানায়, নরদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে উৎপাদন কমে গেছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় এর প্রভাব পরেছে। হ্যারিকেন আইডার পর লুইজিয়ানা রাজ্যে এমন অবস্থা হয়েছিল।

অটোমোবাইল ক্লাব অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার জেফরি স্পিং বলেন, 'বর্তমানে উৎপাদন ও সাপ্লাই চেইনে আমাদের সমস্যা হচ্ছে। নরদার্ন ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে মূল্য আবার ঠিক হয়ে যাবে'।

কিছু স্থানে গ্যাসোলিনের মূল্য ৫ ডলার ছাড়িয়ে গেছে। নরদার্ন ক্যালিফোর্নিয়ার হামবল্ট কাউন্টিতে শুক্রবার গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৭১ ডলার। বে এরিয়াতে গ্যাসোলিন বিক্রি হচ্ছে ৪ দশমিক ৮০ ডলারের বেশি মূল্যে।

এই বছরের শুরু থেকেই গ্যাসোলিনের মূল্য বেড়েই চলেছে। উৎপাদন কম হওয়া ও সাপ্লাইকারীদের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। এই মাসে গ্যাসোলিনের মূল্য ৬৫ শতাংশ বাড়লেও ২০১৯ সালের থেকে উৎপাদন কমেছে ১৪ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত