আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভেনচুরা কাউন্টির এক বাসা থেকে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার

ভেনচুরা কাউন্টির এক বাসা থেকে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

ভেনচুরা কাউন্টির ম্যুরপার্ক রেসিডেন্সের আবাসিক বাড়িতে এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভেনচুরা কাউন্টি শেরিফ অফিস রবিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।

শেরিফ অফিস জানায়, এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়েছে।

শেরিফ অফিস সূত্র জানায়, একটি ফোনকোলের মাধ্যমে জানানো হয় যে ব্রডভিউ ড্রাইভের ১১১০০ ঠিকানার বাড়িটিতে দুইটি মৃতদেহ পাওয়া যাবে। এর ভিত্তিতে ডেপুটিরা সেখানে অভিযান চালায়।

অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৯১ বছর বয়েসী ওই বিবাহিত দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। তবে ঠিক কোথাকার আঘাত জনিত কারণে ওই দুইজনের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।

কর্তৃপক্ষের ধারণা, নাম ও কন্ঠ লুকিয়ে যে মৃত্যুর সংবাদ পুলিশকে জানান, তিনি একজন পুরুষ ব্যক্তি।

তদন্তকারী দল ওই বাড়িতে অভিযান চালায় এবং একটি হ্যান্ডগান উদ্ধার করে। কর্তৃপক্ষ জানায়, ওই দম্পতির মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত