আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে স্ত্রী-সন্তানের সামনে গুলিতে প্রাণ হারালো এক ব্যক্তি

লস এঞ্জেলেসে স্ত্রী-সন্তানের সামনে গুলিতে প্রাণ হারালো এক ব্যক্তি

ছবি: এলএবাংলাটাইমস

সাউথ লস এঞ্জেলেসে স্ত্রী ও শিশু সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয়েছে এক ব্যক্তিকে। এই ঘটনার পর থেকে বিপর্যস্ত হয়ে পরেছে তার পুরো পরিবার।

রবিবার (১৪ নভেম্বর) মধ্যরাতের পরপরই সেন্ট্রাল অ্যাভিনিউ অ্যান্ড ৯২ স্ট্রিটে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার জানায়, ৩০ বছর বয়েসী জেমস ভার্গাস একটি ট্যাকো স্ট্যাণ্ডের কাছে খাবার নিতে নামে। এই সময় তার স্ত্রী ও শিশু সন্তান তার সাথে ছিল।

খাবার নিয়ে গাড়িতে উঠার সময় এক ব্যক্তি তাকে গ্যাং এ সম্পৃক্ত থাকার অভিযোগে গুলি করে। এই ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করে জেমস ভারগাস।

জেমসের বোন ক্যাথি ভারগাস বলেন, 'গাড়িতে উঠার সময় তাহুইর এক ব্যক্তি তাকে আটকে জিজ্ঞেস করে জেমস কোন গ্যাং এর সাথে সম্পৃক্ত। কিন্তু জেমস কিছু বলার আগেই তাকে গুলি করে মেরে ফেলে ব্যক্তিটি'।

মৃতের পরিবার জানায়, জেমস কোনো গ্যাং মেম্বার নয় এবং সে কখনোই এসবের সাথে সম্পৃক্ত ছিল না।

জেমসের বোন বলেন, 'আমার ভাই কোনো গ্যাং এর সাথে সম্পৃক্ত নয়। সে ভালো পরিবারে বড় হয়েছে। সে পরিশ্রম করতো ও পরিবারের জন্য উপার্জন করতো'।

এদিকে হত্যাকাণ্ডের পরপরই বন্দুকধারী ওই ব্যক্তি সবুজ রঙ এর একটি গাড়ি করে পালিয়ে যায়। মৃতের পরিবার হত্যাকারীকে আটক করতে জনগণের সাহায্য চেয়েছেন। এছাড়া জেমস ভারগাসের স্ত্রী ও সন্তানের জন্য গোফাণ্ডমি খোলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত