আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ১৪ শিশুকে টিকার বাড়তি ডোজ প্রদান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া অভিভাবকদের

ক্যালিফোর্নিয়ায় ১৪ শিশুকে টিকার বাড়তি ডোজ প্রদান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া অভিভাবকদের

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে ১৪টি শিশুকে টিকার বাড়তি ডোজ দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ নভেম্বর) এক টিকাকেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকগণ।

কর্তৃপক্ষ জানায়, অ্যান্টিঅচের শাটার হেলথ পেডিয়াট্রিক ভ্যাকসিন ক্লিনিকে এই ঘটনা ঘটেছে। সেখানের অন্তত দুইটি শিশুকে নির্ধারিত টিকার দ্বিগুণ ডোজ প্রদান করা হয়েছে।

অভিভাবকদের একজন ডেনিস ইসারলথ বলেন, এখানে আমি এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছি। স্বাস্থ্যসেবীদের কাছ থেকে আমরা সবসময় সঠিক চিকিৎসা আশা করি।

ডেনিস অভিযোগ করে জানান, আমার ৮ বছর ও ১১ বছরের শিশুকে টিকার ভুল পরিমাণ ডোজ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ‘আমার সন্তানসহ আরো ১২টি শিশুকে স্বাস্থ্যসেবীরা ঝুঁকির মুখে ফেলেছে’।

শাটার হেলথ এই ঘটনার পরপরই এক বিবৃতিতে জানায়, ১৪টি শিশুকে টিকার ভুল পরিমাণ ডিলুয়েন্ট প্রদান করা হয়েছে। এই ঘটনা বুঝতে পারার পরপরই আমরা সেটি অভিভাবকদের জানাই ও ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশিত পরামর্শ মেনে চলতে বলি।

ডেনিস জানান, হেলথ কর্মকর্তারা এই ভুলের ঘটনা আমাদের ১০ ঘণ্টা পর জানিয়েছে। ততোক্ষণে আমার শিশু সন্তান দুইবার অসুস্থ হয়ে পরে যায়।

বিশেষজ্ঞ চিকিৎসক ড. চিন-হোং বলেন, ‘মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা, কিছুক্ষেত্রে জ্বর, ঠান্ডার মতো উপসর্গ যোগ হতে পারে এই ক্ষেত্রে।‘

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত