আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আসন্ন শীতে লস এঞ্জেলেসে বাড়তে পারে করোনার সংক্রমণ

আসন্ন শীতে লস এঞ্জেলেসে বাড়তে পারে করোনার সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। শনিবার (২০ নভেম্বর) কাউন্টিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৬ জন। একই দিনে মারা গেছেন আরো ২৬ জন।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৩২ জন বাসিন্দা। মারা গেছেন ২৬ হাজার ৯৯৯ জন।

তবে কাউন্টির হাসপাতালগুলোতে কমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর আগে হাসপাতালে রোগী ছিল ৫৭৩ জন, সেখান থেকে কমেছে ১১ জন। তবে জরুরি বিভাগের রোগীর সংখ্যা বেড়েছে। শুক্রবার জরুরি বিভাগে রোগীর সংখ্যা ছিল ১৪৪ জন, শনিবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।

স্থানীয় ও দেশের স্বাস্থ্যকর্মীদের আশঙ্কা, আসন্ন শীতকালের ছুটিতে করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়তে পারে। ইনডোর সমাগম বেড়ে যাওয়ায় সম্ভাবনাটি আরো জোরদার হয়ে উঠছে।

পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, আসন্ন হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বাসিন্দাদের উচিত সকল প্রকার জনসমাগম এড়িয়ে চলা। সেই সাথে বাসিন্দাদের টিকা গ্রহণের পাশাপাশি অন্যান্য করোনা বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন তিনি।

সেই সাথে বাসিন্দাদের টিকার বুস্টার ডোজ গ্রহণের উপরও জোর প্রদান করেন তিনি। তিনি বলেন, ‘অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় টিকার কার্যকারিতা সময়ের সাথে সাথে কমে যায়। এর জন্য টিকার বুস্টার ডোজ গ্রহণ খুবই জরুরি হয়ে উঠেছে।

তিনি বলেন, বুস্টার ডোজ প্রয়োজন এমন বাসিন্দা রয়েছে ৪০ লাখ ৮০ হাজার। থ্যাংকসগিভিং এর আগে বুস্টার ডোজের আরো চালান লস এঞ্জেলেসে আসবে।

ফেরের বলেন, যেসব বাসিন্দা টিকা গ্রহণ করেননি, তাদের টিকাগ্রহীতাদের থেকে করোনা আক্রান্তের সম্ভাবনা ৯ গুণ বেশি আর হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৬৭ গুণ বেশি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত