আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে কার্যকর হচ্ছে ইনডোর প্লেসে টিকা সনদ প্রদর্শন অধ্যাদেশ

লস এঞ্জেলেসে কার্যকর হচ্ছে ইনডোর প্লেসে টিকা সনদ প্রদর্শন অধ্যাদেশ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে সোমবার (২৯ নভেম্বর) থেকে কার্যকর হচ্ছে সেইফপাসএলএ অধ্যাদেশ। অর্থাৎ, কাল থেকে বাসিন্দাদের ইনডোর প্লেসে টিকা গ্রহণের সনদ দেখাতে হবে।

ইনডোর রেস্টুরেন্ট, ব্যায়ামাগার, চিত্তবিনোদন কেন্দ্র, ব্যক্তিগত পরিচর্যা কেন্দ্র ও বেশ কিছু ভবনে টিকার সনদ দেখাতে হবে বাসিন্দাদের। এই মাসের শুরুতে এই অধ্যাদেশটি পাশ হয়।

যে সকল টিকার সনদ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো হলো-

১) ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কর্তৃক অনুমোদিত টিকা কার্ড বা অনুরূপ সরকারি কোনো প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত কোনো টিকা কার্ড।

২) টিকা কার্ডের ফটোকপি কিংবা ফোনে বা ইলেক্ট্রনিক ডিভাইসে টিকা কার্ডের ছবি।

৩) স্টেট অব ক্যালিফোর্নিয়া কর্তৃক প্রদত্ত ব্যক্তিগত ডিজিটাল টিকাগ্রহণের অনুমোদন কিংবা অন্য কোনো রাজ্য কর্তৃক অনুরূপ ডকুমেন্ট।

৪) হেলথকেয়ার প্রোভাইডর কর্তৃক টিকা গ্রহণের সনদ।

যাদের বয়স ১৮ বছর বলে গণ্য হবে, তাদের সবাইকে বাধ্যতামূলক এই সনদ প্রদর্শন করতে হবে।

সোমবার থেকে টিকার সনদ প্রদর্শনের আইন কার্যকর হলেও এর অমান্যকারীদের জরিমানার বিধান চলতি মাসের ২৯ তারিখ থেকে কার্যকর হবে।

আইন অমান্যকারীদের এই কয়দিন প্রাথমিক সতর্কের পর দ্বিতীয়বার থেকে ১ হাজার ডলার, তৃতীয়বার থেকে ২ হাজার ডলার এবং চতুর্থবারের জন্য ৫ হাজার ৫০০ ডলার জরিমানা করা হবে।

তবে টিকা গ্রহণে যাদের স্বাস্থ্যগত বা ধর্মীয় বিশ্বাস নিয়ে কোনো বাধা থাকে, তাদের এই ক্ষেত্রে কোনো জরিমানা করা হবে না তবে বিষয়টি যাচাই করে দেখা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত