আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

লস এঞ্জেলেসের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শনিবার (৪ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ জন রোগী ভর্তি ছিল কাউন্টির বিভিন্ন হাসপাতালে। ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে স্বাস্থ্য কর্মকর্তারা শীতকালীন আরেকটি প্রাদুর্ভাবের শঙ্কা করছেন।

শনিবার হাসপাতালগুলোতে রোগী ভর্তি ছিল ৬১০ জন। শুক্রবারে রোগী ছিল ৫৭২ জন। এছাড়া জরুরি বিভাগে ভর্তি ছিল ১৪৬ জন।

এছাড়া শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন আর মারা গেছেন আরও ২০ জন। এই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩৪ হাজার ৭২০ জন ও মারা গেছেন ২৭ হাজার ৪৪২ জন। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল মোট পরীক্ষার ১ শতাংশ।

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো করোনার ওমিক্রণে ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই রোগী শনাক্ত হয় বলে জানায় কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা।

কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, গত নভেম্বর মাসের ২২ তারিখে ওই ব্যক্তি সাউথ আফ্রিকা থেকে লন্ডন হয়ে লস এঞ্জেলেসে আসেন।

বিবৃতিতে জানানো হয়, 'আক্রান্ত ব্যক্তি লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দা। তিনি টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী। তিনি সেল্ফ-আইসোলেশনে আছেন এবং মেডিকেল কেয়ার ছাড়াই সেরে উঠছেন'।

বিবৃতিতে আরও জানানো হয়, 'ওই ব্যক্তির সংস্পর্শে অল্প কয়েকজন এসেছিল এবং তাদের চিহ্নিত করে পরীক্ষা করানো হয়। তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত