আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লং বিচে ওমিক্রনে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত

লং বিচে ওমিক্রনে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত

ছবি: এলএবাংলাটাইমস

দ্য সিটি অব লং বিচে প্রথমবারের মতো করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে এটি নিয়ে এখন পর্যন্ত চারজন ওমিক্রনে আক্রান্ত হয়েছে বলে জানা যায়।

সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, যেই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছে তার টিকার পূর্ণ ডোজ গ্রহণ করা ছিল। তবে ওই ব্যক্তির শরীরে উল্লেখযোগ্য কোনো উপসর্গ লক্ষ্য করা যায়নি।

জানা যায়, ওই ব্যক্তি সম্প্রতি দেশের বাইরে থেকে ভ্রমণ করে নভেম্বরের ২৯ তারিখ লং বিচে আসেন। দ্য সিটি হেলথ ডিপার্টমেন্ট সোমবার ওই ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করে।

তবে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে এর বেশি তথ্য জানানো হয়নি। এছাড়া তিনি কোথায় ভ্রমণ করেন কিংবা কার সংস্পর্শে এসেছেন- সেটি নিশ্চিত করা যায়নি।

বিশ্বের অন্তত ৫০টি দেশে ও যুক্তরাষ্ট্রের ১৯টি স্টেটে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকজনের দেহে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। লস এঞ্জেলেস কাউন্টিতে তিনজন ও লংবিচে একজনের শরীরে শনাক্তের খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয় ওমিক্রন উচ্চ সংক্রামক একটি ভ্যারিয়েন্ট। তবে ডেল্টাসহ অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে এটি আরও মারাত্মক কী না, সেটি নিশ্চিত করা যায়নি।

লং বিচের স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা গ্রহণের পরামর্শ দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত