আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় গাড়ি চাপায় নারীর মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় গাড়ি চাপায় নারীর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার বুরব্যাংকে গাড়ি চাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। এদিকে চাপা দেওয়ার পরপরই ওই গাড়ির চালক দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পরই তাকে আটক করা হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ৫ ফ্রিওয়ের দিকে দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল।

বুরব্যাংক পুলিশ ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট ডেরেক গ্রিন জানায়, রাত ৯টা ৩০ মিনিটে সান ফার্নান্ডো বোলেভার্ড এবং গ্রিনেল ড্রাইভের দিকে একটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়।

দুর্ঘটনায় নিহত একজন নারী এবং গাড়িটি চাপা দিয়ে প্রায় কয়েক ব্লক পর্যন্ত ছিঁচড়ে নিয়ে যায় তাকে।

এদিকে দুর্ঘটনার পর সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় জড়িত থাকা গাড়িটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, ৫ ফ্রিওয়েতে এই দুর্ঘটনার কয়েক মিনিট আগেই আরেকটি দুর্ঘটনা সংগঠিত হয়। ওই দুর্ঘটনার সাথেও উক্ত ব্যক্তি জড়িত কী না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই ৫ নং ফ্রিওয়ের বেশ কয়েকটি লেন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে এই দুর্ঘটনায় অন্য আরও কেউ আহত হয়েছেন কী না, সেটি এখনো নিশ্চিত করেনি পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত