আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যের স্বাস্থ্যকর্মীদের প্রতি করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণের নির্দেশনা জারি করেছেন গভর্নর গেভিন নিউসাম। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছেন নিউসাম।

বুধবার (২২ ডিসেম্বর) নিউসাম আলামেডা কাউন্টির একটি টেস্টিং ক্লিনিকে অন্যান্য সুরক্ষা সতর্কতা নিয়ে আলোচনা করবেন।

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। মোট আক্রান্তের দুই-তৃতীয়াংশ ঘটছে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে। 

অতি অল্প সময়ের মধ্যে ওমিক্রনের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। মাত্র এক মাস আগে এটি শনাক্ত হওয়ার পর নভেম্বর মাসের ২৬ তারিখ এটিকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে সাব্যস্ত করেছে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) । এখন পর্যন্ত প্রায় ৯০টি দেশে এই মিউটেন্ট ছড়িয়ে গেছে।

উচ্চ মিউটেশন সমৃদ্ধ এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে ইতোমধ্যে দেশে করোনা বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে।

বড়দিন উপলক্ষে ইউরোপের দেশ ফ্রান্স এবং জার্মানি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। অপরদিকে নেদারল্যান্ডে কঠোর লকডাউন জারি করা হয়েছে। 

সেই সাথে টিকার বুস্টার ডোজ প্রদান কর্মসূচিকেও গতিশীল করতেও কাজ করে যাচ্ছে বিভিন্ন দেশের সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাজনিত মারাত্মক অসুস্থতা থেকে বুস্টার ডোজ ৮৫% সুরক্ষা প্রদান করে থাকে।

রবিবার ড. এন্থনি ফাউসি বলেন, ‘দেশজুড়ে ওমিক্রনের কারণে স্বাস্থ্যখাতে বেশ বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে।‘

তিনি বলেন, ‘আমাদের হাসপাতালগুলো এমন থাকবে না, এগুলোতে বিশাল চাপ পড়বে।‘

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত