আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় আক্রান্ত হয়েছেন হাউজ অব কংগ্রেসের ৫ সদস্য

করোনায় আক্রান্ত হয়েছেন হাউজ অব কংগ্রেসের ৫ সদস্য

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হাউজ অব রিপ্রেজেনটেটিভ বারবারা লি (ডি-অকল্যান্ড) । মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বিষয়টি জানিয়েছেন।

লি জানান, তিনি টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন এবং বুস্টার ডোজও গ্রহণ করেছেন। এই সপ্তাহে করোনা পরীক্ষা করালে ফলাফল পজেটিভ আসে তাঁর।  

তিনি বিবৃতিতে জানান, ‘আমার শুধু মৃদু উপসর্গ রয়েছে। তবে আমি যদি টিকা না নিতাম ও বুস্টার ডোজ গ্রহণ না করতাম তবের পরিস্থিতি আরও খারাপ হতো।‘

তিনি আরও বলেন, ‘আমার পরিবার, সহকর্মী ও কমিউনিটির বাসিন্দাদের সুরক্ষিত রাখার জন্য নিজেকে আইসোলেশনে রেখেছি এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলছি।‘

এর আগে চলতি সপ্তাহে আরও চার মেম্বার অব কংগ্রেসের দেহে করোনা শনাক্ত হয়েছে। রবিবার সিনেটর এলিজাবেথ ওয়ারেন, সিনেটর কোরি বুকার এবং রিপ্রেজেনটেটিভ জ্যাসন ক্রো নিজেদের দেহে করোনা শনাক্তের কথা প্রকাশ করেছেন। তাঁরা সবাই টিকার পূর্ণ ডোজ গ্রহণ করার পাশাপাশি বুস্টার ডোজও গ্রহণ করেছিলেন।   

এছাড়া রিপ্রেজেনটেটিভ মাল্লিওটাকিসের (আর-নিউ ইয়র্ক) দেহেও করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।  

হোয়াইট হাউজ সেক্রেটারি জেন সাকি সোমবার এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রায় ৩০ মিনিট সময় অতিবাহিত করেছেন এমন এক কর্মীর করোনা পজেটিভ এসেছে। ওই কর্মীও টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন এবং রবিবার পর্যন্ত তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি।

তবে রবিবার প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার পর নেগেটিভ এসেছে। বুধবার আবারও তাঁর করোনা পরীক্ষা করানো হবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত