২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮
ওমিক্রন মোকাবিলায় ৫৮০ মিলিয়ন ডলার অনুদান দিলো যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
ওমিক্রন মোকাবিলার আন্তজার্তিক প্রচেষ্ঠার খাতে ৫৮০ মিলিয়ন ডলার অনুদান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন এই খবর জানান।
ব্লিনকেন বলেন, ‘ওমিক্রন খুব আশংকাজনকহারে বাড়ছে। আমাদের উচিত, প্রতিরোধ ব্যবস্থাকে আরো উন্নত করা। তা নাহলে এই মহামারী শেষ করা যাবে না।‘
প্রদানকৃত অর্থ জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউনিসেফ, হু ও পাহোর তহবিলে জমা বাড়বে। নতুন এই অর্থ প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র করোনা মোকাবিলা করার জন্য সর্বমোট ১৯ দশমিক ৬ বিলিয়ন ডলার দান করেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ওমিক্রন ডেল্টার তুলনায় বেশি সংক্রামক। এর কারণে এটির কমিউনিটি ট্রান্সমিশন আটকানো না গেলে করোনা পরিস্থিতি পূর্বের চেয়ে বেশি ভয়ংকর রূপ নিতে পারে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন