আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বাড়ছে করোনা পরীক্ষার হার ও সময়সূচি

লস এঞ্জেলেসে বাড়ছে করোনা পরীক্ষার হার ও সময়সূচি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে আরও বিস্তৃত করা হয়েছে করোনা পরীক্ষা কর্মসূচি। বাসিন্দাদের মধ্যেও করোনা পরীক্ষা করানোর প্রবণতা বেড়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯১ জন বাসিন্দা। একই দিনে মারা গেছেন আরও ৭ জন।

এর আগে কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, বড়দিনের ছুটি উপলক্ষে বৃহৎ পরিসরে বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।    

কর্তৃপক্ষ জানায়, ‘লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাসিন্দারা করোনা পরীক্ষার জন্য উদগ্রিব হয়ে আছে। প্রিয়জনদের সাথে দেখা করার আগে তারা করোনা পরীক্ষার জন্য আগ্রহী হয়ে উঠেছে’।

শুক্রবার থেকে কাউন্টিতে করোনা পরীক্ষা নিয়ে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন:

১) লস এঞ্জেলেস কাউন্টিজুড়ে করোনা পরীক্ষার সময়সূচি বর্ধিত করা হয়েছে।

২) সাপ্তাহিক ও দৈনিক সময়সূচি বৃদ্ধি।

৩) হার্ড-হিট এরিয়াতে মোবাইল টেস্টিং ইউনিট স্থাপন।

৪) হলিডে হোম টেস্ট কালেকশন প্রোগ্রাম পুনরায় চালু করা এবং নতুন গাইডলাইন সৃষ্টির মাধ্যমে পরীক্ষা আরও সহজ ও জনবান্ধব করে তোলা।

এদিকে রবিবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা আগের থেকে বেড়ে গেছে। শনিবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ৮৪৯ জন। রবিবার আক্রান্ত হয়েছে ৯০৪ জন। এর মধ্যে ১৮৮ জন ইনটেনসিভ কেয়ারে ভর্তি রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত