আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেস পুলিশের গুলিতে ছুরি হাতে উদ্যত ব্যক্তির মৃত্যু

লস এঞ্জেলেস পুলিশের গুলিতে ছুরি হাতে উদ্যত ব্যক্তির মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির ঈগল রকে ছুরি হাতে উদ্যত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। রবিবার (২৬ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।

লস এঞ্জেলেস পুলিশের ডিকেক্টিভ মেঘান অ্যাগুইলার বলেন, ওয়েস্ট ব্রোডওয়ের ২৯০০ ব্লকের গ্যাস স্টেশনে সন্ধ্যা ৬টার দিকে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের কাছে একটি সহায়তার অনুরোধ আসে।

যেই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন ইতোমধ্যে ওই ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরছিল ও তার হাতে ছয় ইঞ্চি লম্বা একটি ছুরি ছিল।

অ্যাগুইলার জানান, পুলিশ তাকে ছুরি ফেলে দিতে বললেও সে তা মান্য না করায় এক পর্যায়ে গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।

গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত