আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ভারি বৃষ্টি ও তুষারপাত, লস এঞ্জেলেসে রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ভারি বৃষ্টি ও তুষারপাত, লস এঞ্জেলেসে রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শীতকালীন ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাত এবং তুষারপাত হয়েছে। টানা তিনদিন ধরে খরা প্রবণ অঞ্চলটিতে এই দুর্যোগ বয়ে গেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে ন্যাশনাল ওয়েদার সার্ভিস লস এঞ্জেলেস কাউন্টি এবং অরেঞ্জ কাউন্টিতে বৃহস্পতিবার বৃষ্টি ও তুষারপাতের বিষয়ে তথ্য প্রকাশ করে।

বৃষ্টি: লস এঞ্জেলেসে সর্বোচ্চ বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে স্যান গ্যাব্রিয়েল মাউন্টেনের কগসওয়েল ড্যাম এ। ৯ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে সেখানে।

অন্যান্য অনেক কাউন্টিতেও কয়েক ইঞ্চি পরিমাণ বৃষ্টি হয়েছে। উডল্যান্ড হিলস এ বৃষ্টি হয়েছে ৭ দশমিক ৩৭ ইঞ্চি, টোপাঙ্গায় ৬ দশমিক ৭৭ ইঞ্চি, আগোরা হিলস এ ৫ দশমিক ৭৮ ইঞ্চি এবং ব্রেন্টউডে ৫ দশমিক ৮৭ ইঞ্চি বৃষ্টি হয়েছে।

তুষারপাত: লস এঞ্জেলেসএবং ভেনচুরাকাউন্টির মাউন্টেন হাই, যার উচ্চতা ৭ হাজার ফিট, দুইদিনে সেখানে সর্বোচ্চ তুষারপাত পরিমাপ করা হয়েছে। ওয়েদার সার্ভিস জানায়, ১২ থেকে ১৮ ইঞ্চি তুষারপাত হয়েছে সেখানে।

মাউন্ট ব্যাল্ডিতে দ্বিতীয় সর্বোচ্চ ৮ ইঞ্চি তুষারপাত হয়েছে। এরপর মাউন্ট উইলসন এবং মাউন্ট পিনোসে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ তুষারপাত হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত