আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে আবারও চালু হচ্ছে বাসের ভাড়া গ্রহণ

লস এঞ্জেলেসে আবারও চালু হচ্ছে বাসের ভাড়া গ্রহণ

ছবি: এলএবাংলাটাইমস

প্রায় দুই বছর পর সোমবার (১০ জানুয়ারি) থেকে আবারও লস এঞ্জেলেসবাসীর বাস ভাড়া পরিশোধ করতে হবে।

এর আগে ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা মহামারির কারণে বাস ভাড়া নেওয়া বন্ধ রাখা হয়। সোমবার থেকে আবারও বাস ভাড়া নেওয়া হবে এবং ওয়ান-ওয়ে ট্রিপের জন্য সেটি নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৭৫ ডলার।

এক সংবাদ বিবৃতিতে মেট্রো জানায়, ‘আপনাদের থেকে প্রাপ্ত ভাড়া এই পরিবহণ সিস্টেম চালু রাখতে সহায়তা করে’।

এর আগে করোনা মহামারির কারণে যাত্রীদের বাসের পিছনের দরজা দিয়ে প্রবেশ করতে হতো। তবে এবার থেকে যাত্রীরা চালকের সাথের সামনের দরজা দিয়ে প্রবেশ করতে হবে।   

বিবৃতিতে জানানো হয়, রেয়ার-ডোর বর্ডিং ৭২০, ৭৫৪, জি লাইন এবং জে লাইন (সিলভার) এ অব্যাহত থাকবে। মেট্রো লাইনে অল-ডোর বর্ডিং চালু রয়েছে।  

বাসের ফ্রি ভাড়া বাতিল হয়ে গেলেও বাসের অনেক যাত্রীদের জন্য ডিসকাউন্টের সুবিধা থাকবে।

জুলাই মাসের ২০ তারিখ পর্যন্ত একদিন, সাতদিন ও ত্রিশদিনের জন্য পাশসহ ভাড়া অর্ধেক করে দেওয়া হবে। এছাড়া বয়োবৃদ্ধ, স্টুডেন্ট ও দরিদ্র শ্রেনীর জন্য বাস ভাড়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত