আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে গৃহবিবাদের জেরে গুলিতে এক নারীর মৃত্যু

লস এঞ্জেলেসে গৃহবিবাদের জেরে গুলিতে এক নারীর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হেমেটে গৃহবিবাদের জেরে গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

হেমেট পুলিশ ডিপার্টমেন্ট এক সংবাদ বিবৃতিতে জানায়, গ্রিনগ্যাবল লেনের ৩০০০ ব্লকের এক বাড়িতে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যে বাড়িতে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে, সেখানে তখন নয়জন বাসিন্দা ছিল। এর মধ্যে সাতজন পূর্ণবয়স্ক এবং দুইজন শিশু ছিল।

পুলিশ জানায়, ২৪ বছরের তরুণী কোরোন লেকেইথ লওই একটি বিষয় নিয়ে বড়দের সাথে বিবাদে জড়িয়ে যায়।

‘বাকবিতণ্ডার এক পর্যায়ে তার হাতে থাকা পিস্তল থেকে গুলি বের হয়ে ৩০ বছর বয়সী এক নারীর গায়ে সেটি বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, পরিবারের অসম্মতিক্রমে নিহত নারীর নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তবে গুলি ছোঁড়ার পরপরই লোওই নামের তরুণীটি পালিয়ে যায়। তাকে হত্যাকাণ্ডের দায়ে খুঁজছে পুলিশ।

পুলিশ জানায়, ‘এই মুহুর্তে হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে ধরতে উদ্ধার অভিযান শুরু হয়েছে’।

পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পরপরই ওই বাড়িসহ আশেপাশে তল্লাশী চালানো হয়। পার্শ্ববর্তী বাড়িগুলো খালি করেও সেখানে অভিযান চালানো হয় তবে অপরাধীকে ধরা সম্ভব হয়নি।

লওই এর সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে ৯১১ এ কল করতে অনুরোধ জানিয়েছে পুলিশ। সেই সাথে গৃহবিবাদ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে সার্জেন্ট গ্যাবে গোমেজ এর 951-765-2396 নাম্বারে বা  ggomez@hemetca.gov এই মেইল ঠিকানায় তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত