আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে করোনায় ১৫ মাসের শিশুর মৃত্যু

লস এঞ্জেলেসে করোনায় ১৫ মাসের শিশুর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। কাউন্টিতে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত এটিই করোনায় সর্বকনিষ্ঠ মৃত্যু।

বুধবার (২৬ জানুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছে ৯১ জন। ওমিক্রনের ঢেউ শুরু হওয়ার পর থেকে এটি দৈনিক দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

কাউন্টি এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় মৃতদের মধ্যে ১৫ মাস বয়সী শিশুটিই সর্বকনিষ্ঠ। এর মাধ্যমে আমাদের বোঝা উচিত যে কোনো বয়সীদের জন্যই করোনা মারাত্মক আকার ধারণ করতে পারে। যারা টিকা নিয়েছেন তাদের জন্যও বিপদের কারণ হতে পারে এটি।

তবে মৃত শিশুটির বিষয়ে এর থেকে বেশিকিছু প্রকাশ করা হয়নি।

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, বুধবার প্রথম করোনা শনাক্ত হওয়ার দুই বছর পূর্ণ হলো। এই দিনে সর্বকনিষ্ঠ শিশুর মৃত্যু হলো। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত