আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে ৩ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত

লস এঞ্জেলেসে ৩ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস এলাকায় অনুভূত হয়েছে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে এই ভূকম্পনের ঘটনাটি ঘটেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্র জানিয়েছে, সকাল ৯টা ২৬ মিনিটে ডাউনটাউন লস এঞ্জেলেসের ১০ মাইল অদূরবর্তী সাউথইস্টে কুদাহি এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়।  

ভূতত্ত্ববিদ লুসি জোনস টুইটারে জানান, ভূমিকম্পের গভীরতা ছিল ৮ দশমিক ৭ মাইল। এটি বেশ গভীর ও তীব্র ছিল। এটি সম্ভবত লস এঞ্জেলেস বেসিনের আশেপাশে বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে।

জানা গেছে, ইউএসজিএস এর ওয়েবসাইটে শত-শত মানুষ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছে। এদের বেশিরভাগই বৃহৎ লস এঞ্জেলেস অঞ্চলের বাসিন্দা।  

ওয়েবসাইট সূত্রে জানা যায়, ভূমিকম্পটি মিশন ভিয়েজো, সান্তা ক্লারিতা, অক্সনার্ড এবং ফন্টানা পর্যন্ত অনুভূত হয়েছে।

তবে এই ভূকম্পের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত