আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

সান্তা আনায় একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত ২, আহত একাধিক

সান্তা আনায় একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত ২, আহত একাধিক

ছবি: এলএবাংলাটাইমস

সান্তা আনা কাউন্টিতে চারটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

সান্তা আনা পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিস্টল স্ট্রিট এবং সেইন্ট অ্যান্ড্রুস প্লেসের কাছে ৫টা ৪৮ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি উল্টো দিক থেকে আসা আরেকটি গাড়ির উপর উঠে যেয়ে এই দুইজন আটকে পড়ে।

অরেঞ্জ কাউন্টি ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় গাড়িতে আটকে পড়ে দুইজনের মৃত্যু হয়। তাদের এখনো শনাক্ত করা না গেলেও জানা যায় তাদের বয়স ৬০ বছর। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, ‘এই দুর্ঘটনায় অন্যান্য গাড়ির ড্রাইভার এবং যাত্রী আহত হয়েছেন। এদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে’।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও তদন্ত করছে পুলিশ। তবে পুলিশ জানায়, আহত ড্রাইভারদের মধ্যে একজন শারীরিকভাবে বেশ দূর্বল অনুভব করছে।

পুলিশ জানায়, ‘দুর্ঘটনার কারণ হিসেবে মাদক দ্রব্যের সম্পৃক্ততা আছে কী না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে দুর্ঘটনার জন্য আটক করা হয়নি।

দুর্ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তদন্ত অফিসার কোরিয়েল ৭১৪-২৪৫-৮২১৫ নাম্বারে কল করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত