আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

রিভারসাইড ও অরেঞ্জ কাউন্টিতে ভূমিকম্প অনুভূত

রিভারসাইড ও অরেঞ্জ কাউন্টিতে ভূমিকম্প অনুভূত

ছবি: এলএবাংলাটাইমস

রিভারসাইড এবং অরেঞ্জ কাউন্টিতে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এই ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রিভারসাইড কাউন্টির টেমেসকাল ক্যানইয়নে। এটি অরেঞ্জ কাউন্টির টারবুকো ক্যানইয়নের আট মাইল উত্তর-পূর্ব দিকে অবস্থিত।  

ভূমিকম্পটি বিকাল ৩টা ২৪ মিনিটে অনুভূত হয়েছে এবং এর গভীরতা ছিল ৬ দশমিক ৫ মাইল। ইউএস জিওলজিক্যাল সার্ভে এই তথ্য জানিয়েছে।  

ভূমিকম্পের ঘটনায় ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। আনিতা অভিয়েডো নামের এক ফেসব্যক ব্যবহারকারী জানান, ‘এটি আমার বাড়িকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। মনে হয়েছে এটি আমাদের বাড়ির নিচেই অনুভূত হয়েছে’।  

জেনিফার মাইনর জানান, ‘এটি অনুভব করিনি কিন্তু আমরা এর তীব্রতা শুনতে পেয়েছি। মনে হয়েছে কেউ আমাদের বাড়িকে ধরে আছড়ে ফেলেছে’।

রিভারসাইডের পুরোটা জুড়ে এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত