আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

লস এঞ্জেলেসে ইনডোর প্লেসে মাস্ক ব্যবহার নির্দেশনা উঠছে

লস এঞ্জেলেসে ইনডোর প্লেসে মাস্ক ব্যবহার নির্দেশনা উঠছে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে চলতি সপ্তাহ থেকে নতুন স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা জারি হচ্ছে। নতুন নির্দেশনা অনুসারে, করোনার টিকা যারা গ্রহণ করেছেন, তারা ইনডোর প্লেসে মাস্ক ছাড়াই প্রবেশের অনুমতি পাবেন।

লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার জেনিস হান মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) টুইটে এই তথ্য জানিয়ে বলেন, আগামী শুক্রবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা রাজ্য কর্তৃপক্ষের নিয়মের সাথে একাত্ম হতে পারছি’।

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া হেলথ অফিশিয়াল টিকা গ্রহণকারী বাসিন্দাদের জন্য মাস্ক নির্দেশনা তুলে দিয়েছেন। তবে শিশুদের এখনও স্কুলে মাস্ক ব্যবহার করে যেতে হবে।

তবে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা জারি করেনি।

এদিকে লস এঞ্জেলেস কাউন্টিতে মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যায় নতুন করে যোগ হয়েছে ৩৬ জন। এই নিয়ে কাউন্টিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৪১১ জন। একই দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮৮ জন, যার ফলে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৭ লাখ ৮৫ হাজার ৪৪৯ জনে।

সেই সাথে দৈনিক শনাক্তের হার হলো ১ দশমিক ৯ শতাংশ। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমছে। একই সাথে টিকা নেওয়ার হার বাড়ছে অনেক।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত