আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৫৫ মিলিয়ন ডলারের জরিমানার মুখোমুখি এলএ কেয়ার

৫৫ মিলিয়ন ডলারের জরিমানার মুখোমুখি এলএ কেয়ার

ছবি: এলএবাংলাটাইমস

এলএ কেয়ারকে ৫৫ মিলিয়ন ডলারের জরিমানা করেছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজড হেলথ কেয়ার অ্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ কেয়ার সার্ভিসেস। সংস্থাগুলো এলএ কেয়ারের বিরুদ্ধে দেরি করে চিকিৎসা প্রদানের অভিযোগ এনেছে।

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ হেলথ কেয়ার সার্ভিসের ডিরেক্টর মিশেল বাস বলেন, ‘এলএ কেয়ারের এইরকম গাফিলতির কারণে অনেক ব্যক্তি চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমনকি, অনেকেই প্রাণঘাতী সমস্যার সম্মুখীন হয়েছে’।

জানা যায়, এলএ কেয়ারের অধীনে থাকা একজন ক্যান্সার রোগীর অবস্থা গুরুতর হবার পরেও তাঁকে চিকিৎসা দেওয়া হয়নি। আরেকজন ২ সপ্তাহ মারাত্মক ব্যথা অনুভব করার পরেও সংস্থাটি তাঁকে চিকিৎসা দেয়নি।

ডিপার্টমেন্ট অফ ম্যানেজড হেলথ কেয়ারের ডিরেক্টর ম্যারি ওয়াটেনবে বলেন, ‘আমি আশা করি যে এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের অন্যান্য প্রোগ্রামগুলো তাদের গ্রাহকদের প্রতি মনোনিবেশ করবে’।

এলএ কেয়ার বা লোকাল ইনিশিয়েটিভ হেলথ অথোরিটি ফর লস এঞ্জেলেসে প্রায় ২৫ লাখ গ্রাহক আছে। এটি রাজ্যের বৃহত্তম মেডিকেয়ার প্ল্যান। এই প্ল্যানের গ্রাহকদের বেশিরভাগই নিম্নবিত্তের যারা প্রাইভেট ডাক্তারদের খরচ বহন করতে পারবে না।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ 

শেয়ার করুন

পাঠকের মতামত