আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে BA.2 সাবভ্যারিয়েন্ট! যা জানা প্রয়োজন।

লস এঞ্জেলেসে BA.2 সাবভ্যারিয়েন্ট! যা জানা প্রয়োজন।

ছবি: এলএবাংলাটাইমস

আমেরিকার বিভিন্ন এলাকার মতো লস এঞ্জেলেস কাউন্টিতেও ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BA.2. ছড়ানোর হার বাড়ছে। এটিকে ওমিক্রনের মূল ভ্যারিয়েন্টের থেকেও বেশি বিপদজনক বলে ভাবা হচ্ছে।   

জেনে নিন সাবভ্যারিয়েন্ট BA.2 সম্পর্কে।

BA.2 কী?

BA.2 ওমিক্রনের একটি সাবভ্যারিয়েন্ট। এটিকে ‘স্টেলথ ওমিক্রন’ বলেও চিহ্নিত করা হয়ে থাকে।

দ্য ও্য়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই মাসের শুরুতেই জানিয়েছিল, বিশ্ব্যব্যাপী ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BA.2 ডমিনেন্ট ভ্যারিয়েন্টে রূপ নিচ্ছে।

ইউরোপসহ আরও বেশকিছু দেশে BA.2 আক্রান্তের হার বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আমেরিকাতেও এই ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করবে।

BA.1 এর সাথে BA.2 এর পার্থক্য হচ্ছে এর স্পাইক প্রোটিন-এ মিউটেশনের তারতম্য। দেশের শীর্ষ সংক্রামক রগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি জানান, নতুন এই সাবভ্যারিয়েন্ট এর আগের ভ্যারিয়েন্টের থেকে ৫০ থেকে ৬০ গুণ বেশি সংক্রামক।  

BA.2 কতোটা ভয়াবহ?

BA.2 ভ্যারিয়েন্ট এর আগের ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি সংক্রামক। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, করোনা ভাইরাসের অন্যান্য ভার্সনের থেকে এর উপসর্গ ও ক্ষতি অনেক বেশি মারাত্নক কী- এমন মনে হয়নি।

এটি কী হারে ছড়াচ্ছে?

যুক্তরাষ্ট্রে সামগ্রিক করোনা সংক্রমণ কমলেও BA.2 এখন মোট আক্রান্তের একটি বড় অংশ দখল করে নিচ্ছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, মার্চ ১৩ থেকে মার্চ ১৯ পর্যন্ত মোট সংক্রমণের ৩৫ শতাংশ BA.2 ভ্যারিয়েন্টের কারণে হয়েছে। এর আগের সপ্তাহে এই হার ছিল ২২ দশমিক ৩ শতাংশ এবং এর আগের সপ্তাহে ছিল ১২ দশমিক ৬ শতাংশ।

লস এঞ্জেলেসে BA.2 সামলাতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?

দেশের অন্যান্য অঞ্চলের মতো লস এঞ্জেলেস কাউন্টিতেও BA.2 সাবভ্যারিয়েন্টে ছড়ানোর হার বেড়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি ২৭ থেকে মার্চ ৫ পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে BA.2 এ আক্রান্তের হার দেখা গেছে ১৪ দশমিক ৭ শতাংশ। এর আগের সপ্তাহে এই হার ছিল ৬ দশমিক ৪ শতাংশ।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, কাউন্টিতে BA.2 এর সংক্রমণ বাড়ছে ফলে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত ও সতর্ক থাকতে হবে।

এখনও লস এঞ্জেলেস কাউন্টিতে সাবভ্যারিয়েন্ট ছড়ানোর হার অন্যান্য শহরের থেকে অনেক কম রয়েছে, তবে ছড়ানোর প্যাটার্ন বিবেচনায় দেখা গেছে, এটি সামনে ভয়াবহভাবে ছড়িয়ে যেতে পারে।

আরেকটি সংক্রমণের ঢেউ কী আসতে পারে?

BA.2 এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারাত্নক সংক্রমণের কারণ হয়ে উঠেনি। ভবিষ্যতে এটি কেমন সংক্রমণ ছড়াবে এবং এর ফলে ফেডারেল, স্টেট বা লোকাল লেভেলে আবারও স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে কী না, সেই বিষয়ে নিশ্চিত নয়। তবে ফাউসি জানান, কয়েকদিনের মতো BA.2 সংক্রমণের হার দ্বিগুণ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত