আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ কাউন্টিতে গির্জায় বন্দুক হামলা: মৃত ১, আহত ৪

অরেঞ্জ কাউন্টিতে গির্জায় বন্দুক হামলা: মৃত ১, আহত ৪

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টিতে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। রোববার (১৫ মে) বিকেলে এই ঘটনা ঘটে।

লস এঞ্জেলেস শহরের অরেঞ্জ কাউন্টির শেরিফের দপ্তর টুইট বার্তায় জানায়, রোববার বিকেলে স্থানীয় জেনেভা প্রিসবেটেরিয়ান গির্জায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সবাই প্রাপ্তবয়স্ক।

গির্জায় গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয় পুলিশ। তবে তাঁর নাম–পরিচয় জানানো হয়নি। এই ঘটনার কারণ সম্পর্কেও প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গত শনিবার বিকেলে নিউইয়র্কের বাফেলো শহরের টপস ফ্রেন্ডলি সুপারমার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত হন। আহত হন আরও ৩ জন। এ ঘটনায় ১৩ জন হতাহতের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। অন্য দুজন শ্বেতাঙ্গ।

এই ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে ওই সুপারমার্কেট থেকে ১৮ বছরের শ্বেতাঙ্গ তরুণ পেটন গেন্ড্রনকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, বর্ণবাদে উৎসাহী হয়ে পেটন এই হামলা চালান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত