আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ম্যাক্সিকো থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত মাদক চোরাচালানের সুরঙ্গের সন্ধান

ম্যাক্সিকো থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত মাদক চোরাচালানের সুরঙ্গের সন্ধান

ছবি: এলএবাংলাটাইমস

মেক্সিকোর তিজুয়ানা থেকে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের একটি গুদাম পর্যন্ত নির্মিত বড় এক গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। মাদক চোরাচালানের জন্য এই সুরঙ্গ ব্যবহার করা হতো।

১ হাজার ৭৪৪ ফুট (৫৩১ মিটার) লম্বা ওই সুড়ঙ্গে রেললাইন, বিদ্যুৎ, বায়ু নিষ্কাশন ব্যবস্থা আছে। কর্তৃপক্ষ জানায়, কোকেন চোরাচালানের জন্য আগে ব্যবহৃত একটি সম্পত্তির ওপর নজরদারি চালাতে গিয়ে এই সুড়ঙ্গটি আবিষ্কার করে।

সুড়ঙ্গ থেকে বিপুল পরিমাণ কোকেন, মেথামফেটিন ও হেরোইন জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ। এ ছাড়া মাদক চোরাচালানের অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, সুড়ঙ্গের গভীরতা ৬১ ফুট বা ১৮ মিটার এবং এর ব্যাস ৪ ফুট বা এক মিটার।

কর্তৃপক্ষ জানায়, সুড়ঙ্গটির সন্ধান পাওয়ার আগে কর্মকর্তারা গত ১৩ মে তিজুয়ানার ওই স্থান থেকে বেশ কিছু গাড়ি আসতে ও যেতে দেখে। এরপর তারা সেখানে অভিযান শুরু করে। অভিযানে এসব মাদক জব্দ এবং মাদক চোরাচালানে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ ২০২০ সালে ক্যালিফোর্নিয়ায় এমন একটি সুড়ঙ্গের সন্ধান মিলেছিল। ১৯৯৩ সাল থেকে যুক্তরাষ্ট্র এমন ৯০টি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ওই সুড়ঙ্গ সবচেয়ে বড়। এটি ছিল ৪ হাজার ৩০৯ ফুট লম্বা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত