আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

লস এঞ্জেলেসে বাড়ছে করোনা সংক্রমণ, রোগী বাড়ছে হাসপাতালেও

লস এঞ্জেলেসে বাড়ছে করোনা সংক্রমণ, রোগী বাড়ছে হাসপাতালেও

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে ইতোমধ্যে আগের থেকে অধিক সংখ্যক রোগী ভর্তি হচ্ছে। ফলে বাসিন্দাদের আবারও মাস্ক ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ওমিক্রনের উচ্চ সংক্রামক সাবভ্যারিয়েন্ট BA.2 এর কারণে মূলত সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংক্রমণ বাড়ছে।

কাউন্টির অধিকাংশ সংক্রমণ এই সাবভ্যারিয়েন্টের কারণে হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। এর মধ্যে BA.2 এর বংশবিস্তার দায়ী।

গত এক মাস আগের থেকে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্তের হার বেড়েছে ১৭৫ শতাংশ। গত সপ্তাহে গড়ে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ২ হাজার ৯৪৪ জন। এর আগে এক মাস আগে এই সংখ্যার গড় ছিল ১ হাজার ৭১ জন।  

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, ‘ওমিক্রনের সাবভ্যারিয়েন্টগুলো খুবই সংক্রামক বিধায় খুব সহজেই এটি একজনের থেকে অন্যজনের ছড়িয়ে যায়। ফলে জনসমাগম থাকলে খুব দ্রুতই এটি অনেক দ্রুত ছড়িয়ে যেতে পারে’।

করোনার আগের ঢেউগুলো লক্ষ্য করে দেখা গেছে করোনার সংক্রমণ বৃদ্ধির সাথে-সাথে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়ে যায়।

গত সাত দিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার গড় ছিল ২৮৮ জন। এর এক মাস আগে এই সংখ্যাটি ছিল ২৫৩ জন।

তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি বরং এক মাস আগের থেকে এই সংখ্যা কিছুটা কমেছে। বর্তমানে লস এঞ্জেলেস প্রতিদিন করোনায় মৃতের গড় ৬ জনে নেমে এসেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত