আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

১ লাখ ২০ হাজার ডলার জরিমানা পরিশোধ করলেন ট্রাম্প

১ লাখ ২০ হাজার ডলার জরিমানা পরিশোধ করলেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

তদন্তকাজে যথাযথ সহযোগিতা না করায় গত মাসে নিউ ইয়র্কের আদালত ১ লাখ ২০ হাজার ডলার জরিমানা ধার্য করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ মে) সেই জরিমানা পরিশোধ করেছেন তিনি। শুক্রবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের এক মুখপাত্র এই তথ্য জানান।

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্পের এই আদেশ প্রত্যাহারে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে, তার একটি ছিল জরিমানা পরিশোধ।

গতকাল নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের কার্যালয় থেকে বলা হয়, ‘বৃহস্পতিবার জরিমানা পরিশোধ করেছেন ট্রাম্প। তবে আদালতের আদেশ প্রত্যাহারের জন্য আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে তাঁকে’।

ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে ব্যাংক ও কর কর্তৃপক্ষকে ভুল তথ্য দেওয়া হয়েছে কি না, তা জানতে ওই তদন্ত চলছে। ট্রাম্পের কাছ থেকে এ–সংক্রান্ত নথি চেয়ে ২০২১ সালের ডিসেম্বরে তাঁকে আদালতে তলব করা হয়েছিল। তবে তিনি তাতে সাড়া দেননি। এমন অবস্থায় আদালত অবমাননার কারণে গত ২৫ এপ্রিল ট্রাম্পকে জরিমানা করেন নিউইয়র্কের বিচারপতি আর্থার এনগোরোন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত