আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

স্যান বার্নার্ডিনোয় নৈশপার্টিতে বন্দুক হামলায় মৃত ১, আহত ৮

স্যান বার্নার্ডিনোয় নৈশপার্টিতে বন্দুক হামলায় মৃত ১, আহত ৮

ছবি: এলএবাংলাটাইমস

স্যান বার্নার্ডিনোতে একটি নৈশপার্টিতে বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে আটজন। শুক্রবার (২০ মে) এই হামলা ঘটে বলে জানায় স্যান বার্নার্ডিনো পুলিশ ডিপার্টমেন্ট সার্জেন্ট থমাস।

থমাস জানান, রাত ১১টা ৫৩ মিনিটের দিকে ইস্ট হাইল্যান্ড অ্যাভিনিউ এর ৩৬০০ ব্লকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, হাইল্যান্ড স্কয়ার শপিং সেন্টারের একটি বিজনেস সেন্টারে বৃহৎ জনসমাগম করে পার্টির আয়োজন করা হয়। এর একপর্যায়ে গোলাগুলি শুরু হয়।  

থমাস জানায়, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিজনেস সেন্টারের বাইরে গুলিতে মৃত অবস্থায় দেখতে পায়। মৃতের পরিবার জানায়, মৃতের নাম অ্যালেন (২০) । সে দ্য ব্লু ফ্লেইম লাউঞ্জে পার্টিতে অংশ নিতে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি গাড়িতে করে একজনকে এসে গুলি চালাতে দেখেছেন। সেই সাথে রাস্তার অপরপাশে মবিল গ্যাস স্টেশনেও গোলাগুলি হয়।

পুলিশ জানায়, লাউঞ্জের ভেতরে অন্তত দুইজন ব্যক্তির মধ্যে বিবাদের জেরে গুলিবর্ষণ শুরু হয়। উভয়পক্ষি একাধিক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে একজনের মৃত্যু হয় এবং অন্তত ৮ জন আহত হয়। এদের অনেকেই নিজেরাই হাসপাতালে চিকিৎসা নিতে যায়।

পুলিশ প্রধান ডেভিড গ্রিন জানান, হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত