আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এনাহেইম মেয়রের ওপর তদন্ত চালাচ্ছে এফবিআই

এনাহেইম মেয়রের ওপর তদন্ত চালাচ্ছে এফবিআই

ছবি: এলএবাংলাটাইমস

এনাহেইম শহরের মেয়র হ্যারি সিধুর ওপর তদন্ত চালাচ্ছে এফবিআই। তাঁর বিরুদ্ধে নির্বাচল চলাকালীন সময় এঞ্জেলেসের থেকে প্রায় ১ মিলিয়ন ডলার অর্থ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

এফবিআই কর্মকর্তা ব্রায়ান এডকিনস জানিয়েছেন যে সিধু শহরের প্রশাসন সম্পর্কিত গোপন তথ্য এঞ্জেলেসের ক্রীড়া দলকে টাকার বিনিময়র সরবরাহ করেছে। তদন্তে জানা গিয়েছে  যে সিধু ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা রাজ্যগুলিকে প্রতারণা করার একটি পরিকল্পনায় নিযুক্ত ছিলেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে জ্ঞাতসারে, ইচ্ছাকৃতভাবে এবং জালিয়াতি করে একটি হেলিকপ্টার ক্রয় করে তা অ্যারিজোনা রাজ্যের ঠিকানায় নিবন্ধন করেছেন। ক্যালিফোর্নিয়ায় নিবন্ধনের খরচ বেশি হওয়ায় এই কাজ করেছেন বলে ধারণা করা হয়েছে। এছাড়া, সিধু ইচ্ছাকৃতভাবে অরেঞ্জ কাউন্টির এক বিচারকের কাছ থেকে এঞ্জেলেসের স্টেডিয়াম সম্পর্কিত তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এখন পর্যন্ত সিধুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়নি।

সিধুর সমর্থক কাউন্সিল মেম্বার ওনেইল জানান, এই তদন্তের মাধ্যমে জনগনের ভরসা সিধুর ওপর থেকে উঠে গিয়েছে। একাধিক কাউন্সিলমেম্বার সিধুকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ 

শেয়ার করুন

পাঠকের মতামত