আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় ৩ জনের মৃত্যু, আহত ১১

ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় ৩ জনের মৃত্যু, আহত ১১

ছবি: এলএবাংলাটাইমস

ফিলাডেলফিয়া সিটিতে শনিবার (৪ মে) রাতে বন্দুক হামলার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত আরও ১২ জন। একাধিক বন্দুকধারীর গুলিতে এই হতাহত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সাউথ স্ট্রিট অ্যান্ড থার্ড স্ট্রিটের ইন্টারসেকশনের কাছে এই বন্দুক হামলা ঘটে। গুলির শব্দ পেয়ে একাধিক পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছায়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় ভিড় লক্ষ্য করে একাধিক বন্দুকধারী গুলি ছুঁড়ছেন। একজন পুলিশ অফিসার এক হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লেও সেটি বিদ্ধ হয়েছে কী না, তা নিশ্চিত হওয়া যায়নি।  

ঘটনাস্থল থেকে অন্তত দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একটি আগ্নেয়াস্ত্রে এক্সটেন্ডেড ম্যাগাজিন ব্যবহার করা হয়েছিল।

সাউথ স্ট্রিটের ২০০ এবং ৩০০ ব্লকের কাছে অনেকগুলো বন্দুকের খোসা পড়ে ছিল বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, ১৪ জনের গায়ে গুলিবিদ্ধ হয়। এতে ৩ জনের মৃত্যু হয় এবং ১১ জন আহত হোন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। সবার গায়েই একাধিক গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তবে মৃতদের নাম-ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি।

ইন্সপেক্টর ডিএফ পেস জানান, প্রতি সপ্তাহেই এখানে শতাধিক বাসিন্দা নিজেদের সময় কাটাতে এদিকে আসেন। এদের লক্ষ্য করেই এই বর্বর হামলাটি চালানো হয়েছে।

এখন পর্যন্ত এই হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি। পুলিশ আশেপাশের ভিডিও খুঁজে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত